× Banner
সর্বশেষ
উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী

সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে শরীর চর্চ্চা ও খেলাধুলার গুরুত্ব অপরিসীম -মিলাদ গাজী

admin
হালনাগাদ: বুধবার, ৩ অক্টোবর, ২০১৮

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধিঃ  হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ মিলাদ গাজী বলেছেন, সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে শরীর চর্চ্চা ও খেলাধুলার গুরুত্ব অপরিসীম,খেলাধুলা এবং সংস্কৃতি চর্চায় ভবিষ্যত প্রজন্মকে ব্যস্ত রাখা গেলে তারা কখনো বিপথে যাবেনা । খেলাধুলা মানুষের মানসিক ও শারীরিক বিকাশে অনেক অবদান রাখে। এটি ব্যায়ামের একটি অংশ। যুবকরা যদি খেলাধুলায় মনোযোগ দেয় তাহলে সকল অনৈতিক কর্মকা- তথা নেশা জাতীয় কাজ থেকে তারা দূরে থাকবে।

তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামীলীগ সরকার প্রত্যেকটি উপজেলায় খেলাধুলার মানোন্নয়নে একটি করে মিনি স্টেডিয়াম তৈরির উদ্যোগ গ্রহণ করেছেন, তিনি আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগকে জয়যুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান । সোমবার বিকেলে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের পূর্ব কায়স্থগ্রাম আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

গজনাইপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ তোতা মিয়ার সভাপতিত্বে ও মোশাহিদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী ওবায়দুল কাদের হেলাল,জেলা পরিষদ সদস্য ও জেলা যুব মহিলালীগের যুগ্ম সাধারন সম্পাদক শিরিন আক্তার, উপজেলা যুবলীগ নেতা রুহেল আহমেদ,মোঃ অয়তুন আহমেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,আওয়ামীলীগ নেতা তওফিক আহমদ,আব্দুল কুদ্দুস,আব্দুল মুকিত মেম্বার,আব্দুল জলিল,লেবু মিয়া ও আকামত মিয়া,উপজেলা যুবলীগ নেতা আজাদ মিয়া, আউশকান্দি ইউনিয়ন যুবলীগ নেতা তোফায়েল আহমেদ ও আজিজুর রহমান,সাইফুর রহমান প্রমুখ। উক্ত মিনি ফুটবল টুর্নামেন্টে সবুজ বাংলা একাদশ ও শান্তিপাড়া একাদশের মধ্যকার ফাইনাল খেলায় সবুজ বাংলা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাশেষে বিজয়ী ও বিজিত ফুটবল দলের অধিনায়কদের হাতে বিজয়ী ও রানার্সআপ পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..