× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

পিআইডি

সমন্বিত উদ্যোগে দুর্যোগ প্রতিরোধ সম্ভব- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন,সমনি¦ত উদ্যোগে দুর্যোগ প্রতিরোধ সম্ভব। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতমজলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। ভৌগোলিক অবস্থান, নদীর সংখ্যাধিক্য, ঘনবসতি এবং
জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের দেশে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকিতুলনামূলকভাবে বেশি। প্রতি বছরই প্রাকৃতিক বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস, অগ্নিকাণ্ডকিংবা নদীভাঙনের মতো দুর্যোগ জনগণের জীবন জীবিকা ও অবকাঠামো চ্যালেঞ্জের
মধ্যে ফেলে।

সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখেআজ বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা
এসব কথা বলেন।দুর্যোগ কোনো একক প্রচেষ্টায় মোকাবিলা করা সম্ভব নয় উল্লেখ করেউপদেষ্টা ফারুক ই আজম বলেন, ‘সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরেসচেতনতা, প্রস্তুতি ও সমন্বিত উদ্যোগ নিতে হবে। তাহলেই আমরা প্রকৃত দুর্যোগ
প্রতিরোধে সফল হতে পারব।’

উপদেষ্টা বলেন, উপকূল অঞ্চলে ইতোমধ্যে নির্মিত ও নির্মাণাধীন দুর্যোগআশ্রয়কেন্দ্র এবং প্রস্তাবিত দুর্যোগ আশ্রয়কেন্দ্রগুলো আমরা পরিদর্শনকরেছি। বিগত দিনে বেশকিছু আশ্রয়কেন্দ্র অযৌক্তিকভাবে রাজনৈতিক বিবেচনায়নির্মাণ করে জনগণের অর্থ অপচয় করা হয়েছে। তাই প্রস্তাবিত আশ্রয়কেন্দ্রগুলোজনগণের গুরুত্ব বিবেচনায় নির্মাণ করা হবে। এছাড়া আশ্রয়কেন্দ্রগুলো সারাবছরজনগণের কল্যাণে ব্যবহার করার জন্য জেলা ও উপজেলা কর্তৃপক্ষকে নির্দেশনাদেওয়া হয়েছে।

উপদেষ্টা আরো বলেন, জনগণকে সঠিক সময়ে ও দ্রুততার সাথে দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সেবা পৌঁছে দিতে ঢেউটিন, শুকনো খাবার, কম্বলপ্রভৃতি ত্রাণসামগ্রী কেন্দ্রীয়ভাবে ক্রয় না করে উপজেলা পর্যায়ে বরাদ্দ প্রদানের
মাধ্যমে ক্রয়ের ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে সরকারি অর্থ অপচয় কমবে এবংজনগণ উপযুক্ত সময়ে পাবে প্রয়োজনীয় সেবা।

বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছারের সভাপতিত্বে আলোচনাসভায় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃমোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুররহমান, বরিশাল বিভাগের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ, বরিশাল মেট্রোপলিটনপুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ারহোসেন ও পুলিশ সুপার শরিফ উদ্দিন বক্তৃতা করেন।

এর আগে দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ওত্রাণ উপদেষ্টার নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বরিশাল সার্কিট হাউজ থেকেশিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরেরমহাপরিচালক রেজওয়ানুর রহমান, বিভাগীয় কমিশনারসহ বিভাগ ও জেলার সর্বস্তরেরকর্মকর্তা ও জনসাধারণ অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..