× Banner
সর্বশেষ
বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার; ৬৪টি মামলা দায়ের, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট বাজার নিয়ন্ত্রনে বেনাপোল বন্দরে কাঁচা মরিচের প্রথম চালান ঢুকলো

সমতা আনতে ব্যাংকের শুল্ক বাড়ানো হয়েছে

admin
হালনাগাদ: শুক্রবার, ২ জুন, ২০১৭

বিশেষ প্রতিবেদক : ব্যাংকের জমা রাখা টাকায় আবগারি শুল্ক আরোপের ব্যাপারে অর্থমন্ত্রী আবুল মালআবদুল মুহিত বলেছেন, অর্থনীতিতে সমতা আনার জন্যই আবগারি শুল্ক বাড়ানো হয়েছে।

আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট-পরবর্তী সংবাদসম্মেলনে মুহিত এ কথা বলেন।

সাংবাদিকরা প্রশ্ন করেন, ব্যাংকে টাকা রাখলে আবগারি শুল্কের নামে কেটে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। শেয়ারবাজারে বিনিয়োগ করলেও টাকা লোপাটহয়ে যায়। তাহলে মানুষ টাকা রাখবে কোথায়?এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছেন, অর্থনীতিতে সমতা আনার জন্যই আবগারি শুল্কের পরিমাণ বাড়ানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।সাংবাদিকদের প্রশ্ন ছিল চালের দাম ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে, জবাবে অর্থমন্ত্রী বলেন, চালের দাম কিছুটা বেড়েছে। তবে শিগগিরই সহনীয় মাত্রায় চলে আসবে।দেশের ভিক্ষুকের সংখ্যা কম, তাই ভিক্ষাবৃত্তি কমানোর জন্য বাজেটে কোনোবরাদ্দ নেই বলে জানান অর্থমন্ত্রী।

যেদিন বাজেট উপস্থাপন করা হলো, সেদিনই গ্যাসের দাম বাড়ালেন এমন প্রশ্নের উত্তরে মুহিত বলেন, ‘গ্যাসের দাম বাড়াইনি, আগে যা ছিল তাই আছে।’এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এবারের বাজেটের আকার চারলাখ ২৬৬ কোটি টাকার।ওই দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের এক বিশেষ সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটও পেশ করেন অর্থমন্ত্রী।এবারের বাজেটের প্রতিপাদ্য স্লোগান হিসেবে রয়েছে ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, সময় এখন আমাদের’।


এ ক্যটাগরির আরো খবর..