সভাপতি আলমগীর সরকার ও সম্পাদক রমজান আলী রাণীশংকৈলে যুবলীগের কমিটি গঠন

রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে গত ১লা ফেব্রুয়ারী উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

সম্মেলনে ৮টি ইউনিয়ন পৌরসভা ও উপজেলা শাখার কাউন্সিলরদের প্রত্যক্ষ সর্মথনে একক প্রার্থী হিসেবে পৌর মেয়র আলমগীর সরকার উপজেলা যুবলীগ সভাপতি পদে নির্বাচিত হন।

এদিকে সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী থাকায় ১৮৬ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ব্যালট ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয়।

এতে রমজান আলী ৮৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী শাহনেওয়াজ পান ৫৫ ভোট।

ভোট তদারকি করেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি,সুদাম সরকার,সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেলসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ১ম অধিবেশনে উপস্থিত ছিলেন খালিদ মাহমুদ চৌধুরী এমপি,সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আ’লীগ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।