× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

সবুজের বার্তা নিয়ে ভারতের ৪ পর্যটক এখন বাংলাদেশে

admin
হালনাগাদ: বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

মাগুরা থেকে আব্দুস সালেক মুন্নাঃ  গাছ লাগানো ও পরিচর্যায় উদ্বুদ্ধ করতে সবুজের বার্তা নিয়ে ভারত থেকে সাইকেলে বাংলাদেশে ভ্রমনে এসেছেন ৪ পর্বতআরোহী। এরা হলেন কোলকাতা ট্রাফিক পুলিশের গৌতম ঘোষ ও সুশান্ত দাস,ইন্ডিয়ান রেলওয়ের  লিপিকা বিশ্বাস ও সবুজ মাটির সংগঠক উজ্জল পাল।

কোলকাতা থেকে গত ২১ নভেম্বর শনিবার বেনাপোল সিমান্ত পথে সাইকেলে চড়ে তারা বাংলাদেশ প্রবেশ করেন। যশোর জেলা পেরিয়ে মঙ্গলবার বিকালে তারা মাগুরায় পৌছান। মঙ্গলবার সন্ধ্যায় মাগুরার  অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলামের সাথে তার অফিসে সাক্ষাত করেন। এছাড়া মাগুরায় অবস্থানকালে তারা বিভিন্ন এলাকায় সর্বস্তরের মানুষের সাথে কথা বলে তাদের সবুজের বার্তা পৌছে দেন। আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় তারা ঢাকার উদ্দেশ্যে ফরিদপুরের দিকে রওনা হয়ে যান।সাইকেলে এ পর্যটক দল বাংলাদেশে মোট ২৪ দিন ঘুরবেন । পাড়ি দেবেন ১১০০ কিলোমিটার পথ। প্রচার করবেন গাছ লাগানো ও পরিচর্যার প্রয়োজনের কথা।

এসময়ে ঢাকা, কুমিল্লা, নোয়াখালী,ফেনী ,চট্রগাম, র্ঙ্গাামাটি, কক্সবাজার ,বান্দরবন, ঘুরবেন তারা। ভ্রমণ টিমের দলনেতা গৌতম ঘোষ ৩ বার ও উপনেতা লিপিকা বিশ্বাস ২ বার  এভারেস্ট জয় করেছেন।এছাড়া এ টিমের  সদস্য উজ্জল পাল ও সুশান্ত দাস ১৮  থেকে ২২ বার বিভিন্ন পর্বত আরোহন করেছেন বলে দলনেতা গৌতম ঘোষ জানান।


এ ক্যটাগরির আরো খবর..