× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

সবার স্বার্থ বিবেচনায় নিয়েই ২০২১-২২ অর্থবছরের বাজেট

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী ও ব্যবসায়ীসহ সবার স্বার্থ বিবেচনায় নিয়েই ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, আমাদের লক্ষ্যই থাকবে দেশের মানুষকে বাঁচানো, ব্যবসায়ীদের বাঁচানো।

সুতরাং সবার স্বার্থ দেখেই আমরা বাজেট করছি। আমাদের পিছিয়ে পড়া প্রান্তিক মানুষকে সঙ্গে রেখেই আমরা এগিয়ে যেতে চাই।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।

বাজেটে ব্যবসায়ীদের জন্য কোনো সুখবর থাকবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এসব বিষয়ের জন্য বাজেট ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

যেসব তথ্য উপস্থাপিত হবে সেগুলো আমাদের সামনে চলে আসবে। আমরা এখনই কোনো তথ্য ডিসক্লোজ করতে পারব না।

সাধারণত আমরা বলতে পারি আমাদের লক্ষ্যই থাকবে দেশের মানুষকে বাঁচানো, ব্যবসায়ীদের বাঁচানো। সুতরাং সবার স্বার্থ দেখেই আমরা বাজেট করছি। আমাদের পিছিয়ে পড়া প্রান্তিক মানুষকে সঙ্গে রেখেই এগিয়ে যেতে চাই।

প্রকিউরমেন্ট রুল পরিবর্তনের বিষয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, এ বিষয়গুলো আমরা দীর্ঘদিন ফলো করে আসছি। কোনো সার্ভিস বা ম্যাটরিয়াল যদি আমরা প্রকিউর করি তারমধ্যে আমরা ১০ পার্সেন্ট প্লাস মাইনাস করতে পারি। আমরা মনে করি বিষয়টি আরও ভেবে দেখা দরকার। কারণ, টেন পার্সেন্ট প্লাস মাইনাস হলে এই কমপিটিটিভ এনভায়রনমেন্ট থাকে না, সবাই একই প্রাইজ করে। এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এটা যদি তুলে দেওয়া হয়, তাহলে ৯০ পার্সেন্ট বা ১০০ পার্সেন্ট কম দেবে। দেখা গেলো এক পার্সেন্ট রাখবে। নইলে প্রাইজ যেটা হওয়া উচিত সেটা হয় না। সেজন্য এগুলো দেখা দরকার। এ কাজটি করার জন্য একটি কমিটি করে দিয়েছি। অর্থ বিভাগের সিনিয়র সচিবের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করেছি। তারা শিগগিরই এ কাজটি সম্পন্ন করবে এবং কমিটির কাছে নিয়ে আসবে, আরও আলাপ আলোচনার জন্য।

শ্রীলঙ্কাকে ২০০ কোটি ডলার ঋণ দেওয়ার বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি আগামী মিটিংয়ে আলোচনা করব। আমরা কত দিচ্ছি, আগামী মিটিংয়ে সেটা দেখব।

ভ্যাকসিনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, কোভিড-১৯ বিষয়ক কাজগুলোর মধ্যে যেগুলো মন্ত্রণালয় করতে পারে, সেগুলো তাদের দায়িত্ব দিয়ে দিয়েছি। আমরা অর্থনৈতিক সংক্রান্ত কমিটি সেটি অনুমোদন দিয়েছি। তারা নিজেরাই এগুলো করতে পারে।

 


এ ক্যটাগরির আরো খবর..