× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

সবজির দাম বেড়েছে

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টার: এ সপ্তাহে সব ধরনের সবজির দাম বেড়েছে গত সপ্তাহের তুলনায়। সপ্তাহের ব্যবধানে সবজি কেজিপ্রতি  ৫ থেকে ১২ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে।

শুক্রবার রাজধানীর জিগাতলা ও নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে এমনটাই দেখা গেছে।

খুচরা বিক্রেতারা জানিয়েছেন, বাজারে সব ধরনের সবজির সরবরাহ রয়েছে। তারপরও পাইকারি দাম বেশি ধরায় কেজিপ্রতি ৫ থেকে ১২ টাকা বেশি নিতে হচ্ছে।

নিউমার্কেট বাজারের ব্যবসায়ীরা জানান, কেজিপ্রতি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা ৭০ টাকা।

নিউমার্কেট বাজারের বিক্রেতা ইমাম খান জানান, সবজির দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বেড়েছে। সব ধরনের সবজিই গত সপ্তাহের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৫৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৪৫ টাকা, বেগুন ১০ টাকা বেড়ে হয়েছে ৫৫ টাকা, গাজর ৬০ টাকা, পেঁপে ২০ টাকা, ঢেড়স ৪৫ টাকা, কচুর লতি ৪০ টাকা, ঝিঙা ৪০ টাকা, চিচিঙ্গা ৪০, মিষ্টি কুমড়া প্রতি ফালি ২০ টাকা, পটল ৪০ টাকা। এ ছাড়া প্রতি পিস লাউ ৪৫ টাকা, চালকুমড়া ২৫ টাকা, বাধাকপি ২২ টাকা, পুঁইশাক ২০ টাকা আঁটি, কলমি শাক ৫ টাকা আঁটি এবং কাঁচকলা ২০ টাকা হালি বিক্রি হচ্ছে।

এ ছাড়া শাপলা প্রতি আঁটি বিক্রি হচ্ছে ৫ টাকা, কেজিপ্রতি আলু বিক্রি হচ্ছে ২২ থেকে ২৫ টাকা। প্রতি হালি ফার্মের মুরগির ডিমের দাম ৩৫, দেশি মুরগি ও হাঁসের ডিম ৪০ টাকা হালি বিক্রি হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..