সফিপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো : চেয়ারম্যান আবু মুসা (হিমু মুন্সী)

মুলাদী (বরিশাল):  বরিশাল জেলার মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়ন পরিষদের (সম্মাননা পদকপ্রাপ্ত) চেয়ারম্যান, সফিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ আবু মুসা (হিমু মুন্সী) এলাকার উন্নয়নে ও মানুষের কল্যাণে ব্যাপক ভাবে কাজ করে চলছেন। তিনি তাঁর সেবার মান আরও বাড়াতে চান। এজন্য তিনি সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।

এ ব্যাপারে সফিপুর ইউপি’র চেয়ারম্যান মোঃ আবু মুসা হিমু মুন্সী বলেন, আমি সারাজীবন সফিপুর ইউনিয়ন সহ মুলাদী বাসীর কল্যাণে ও উন্নয়নে কাজ করতে চাই। এছাড়া ভবিষ্যতে আমার সেবার মান আরও বাড়াতে চাই। এজন্য সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করছি। আর আমি সফিপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তারা আমাকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি যাতে তাদের দেওয়া দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি, সে জন্যও সকলের দোয়া চাই।

এছাড়াও আমি আওয়ামীলীগের সভাপতি ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন স্তরের আওয়ামীলীগ নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ তারা আমাকে মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা দিয়েছেন। আর আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে সাবেক চীফ হুইপ জননেতা আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি ও মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ তরিকুল হাসান খান মিঠু’র আর্শিবাদে এবং সার্বিক সহযোগিতায় এলাকায় সঠিক ভাবে কাজ করে যাচ্ছি। তাদের সহযোগিতায় ভবিষ্যতে সফিপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।

এদিকে এলাকাবাসী সূত্রে জানা যায়, তিনি (চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সী) সফিপুর ইউনিয়নের উন্নয়নে ও মানুষের কল্যাণে ব্যাপক ভাবে কাজ করে চলছেন। আরও বেশী বেশী কাজ করার চেষ্টা চালাচ্ছেন।

এছাড়াও এলাকার বিভিন্ন পেশার একাধিক ব্যক্তি বলেন, সফিপুর ইউনিয়নের ব্যাপক উন্নয়নের স্বার্থে তরুন সমাজ সেবক ও শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে সম্মাননা পদকপ্রাপ্ত চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সী’র মতো মানুষই (চেয়ারম্যান) প্রয়োজন। আমরা অতীতে তার সঙ্গে ছিলাম, বর্তমানে আছি ও ভবিষ্যতেও থাকবো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।