শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় পানিতে ডুবে জিম (২) নামের এক কন্যা শিশু মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে। সে ওই গ্রামের আশরাফুল শেখের ছোট মেয়ে।

জানা যায়, দামুকদিয়া গ্রামের রাজমিস্ত্রি আশরাফুলের বাড়ির পার্শ্বে প্রতিবেশীরা মাটি উঠানোর জন্য একটি বড় গর্ত খোড়ে। সম্প্রতি বৃষ্টির পানিতে গর্তটি ভরে যায়। বুধবার সকালে আশরাফুলের শিশু কন্যা জিম খেলতে খেলতে ওই গর্বের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোজাখুজির এক পর্যায়ে দুপুরে শিশুটিকে গর্তের পানিতে ভাসতে দেখা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম শিশু মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।