× Banner
সর্বশেষ
ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে – বিমান প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান ১৪ মার্চ থেকে দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মাদারীপুরে হত্যার জেরে ৩০টি বসতঘরে আগুন, ঘটনাস্থলে ডিআইজি কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে

ডেস্ক

বিয়ের ১০ বছর একসাথে ৪ জন সন্তান জন্মদিলেন রিপা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
সন্তান জন্মদিলেন

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের ১০ বছর পর একসাথে ৪ সন্তান জন্মদিলেন রিপা বেগম (২৩) নামে এক অন্তঃসত্ত্বা।

সোমবার (১০ অক্টোবর) দিবাগত রাতে জেলা শহরের জেলরোডে লাইফ কেয়ার শিশু ও জেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক শারমিন সুলতানার তত্ত্বাবধানে সন্তানগুলো প্রসব করেন তিনি।

রিপা জেলার বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নে ধীতপুর গ্রামের কৃষক সাগর আলীর স্ত্রী। নবজাতকগুলোর মধ্যে ১টি ছেলে ও বাকি ৩টি মেয়ে।

গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক শারমিন সুলতানা জানান, রিপা প্রথম থেকেই আমার তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। এর মাঝে অন্তঃসত্ত্বা অবস্থায় তার করোনা পজিটিভ হয়েছিল। পজিটিভ হওয়ার পর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়েছি। আল্লাহর রহমতে তিনি করোনা নেগেটিভ হন। পরে নিয়মিত চিকিৎসা চালিয়ে যান।

তিনি আরও জানান, বিকেলে প্রসব ব্যথা উঠলে তাকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। প্রথমে তাকে নরমালভাবে প্রসবের চেষ্টা করা হয়। নরমালি তিনি একটি শিশু প্রসব করার পর তার আর লেবার পেইন বাড়েনি। পরবর্তীতে অপারেশন করে বাকি তিনজনকে বের করা হয়। আল্ট্রাসনোগ্রাফিতে এসেছিল গর্ভে ৩টি শিশু, কিন্তু আমার ধারণা ছিল ৪টি হবে। অবশেষে আল্লাহতালার রহমতে তাই হলো। মা ও শিশুরা সবাই ভাল আছে।

৪ নবজাতকের বাবা সাগর আলী বলেন, দীর্ঘদিন বাচ্চা নেওয়ার চেষ্টা করিনি। ২ বছর আগে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে প্রসবের সময় একটি বাচ্চা মারা যায়। বিয়ের দীর্ঘ ১০ বছর পর এখন ৪টি বাচ্চা দেখে আমার হৃদয় জুড়িয়ে গেল। আমার চার সন্তান ও স্ত্রী সুস্থ আছে।


এ ক্যটাগরির আরো খবর..