× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে

ACP
হালনাগাদ: সোমবার, ১৫ জুন, ২০২৬
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে

গত তিন বছরের বেশি সময়ে দেশের সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে মোট ২১৩ কোটি ৫৬ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার। ২০২৩ সাল থেকে শুরু করে চলতি বছরের মে মাস পর্যন্ত সময়ে, সড়ক দুর্ঘটনার শিকার মোট ৫ হাজার ৮৪ জন ব্যক্তি ও নিহতদের পরিবারকে এই অনুদান দেওয়া হয়েছে।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য নিপুন রায় চৌধুরীর এক প্রশ্নের জবাবে আজ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম এ তথ্য জানান।

সংসদে দেওয়া মন্ত্রীর তথ্য অনুযায়ী, সরকারি এই আর্থিক সহায়তার আওতায় সবচেয়ে বেশি উপকৃত হয়েছে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষের পরিবারগুলো।

মোট ৩ হাজার ৮৮১ জন নিহত ব্যক্তির পরিবারকে এই অনুদান দেওয়া হয়েছে। এছাড়া, সড়ক দুর্ঘটনায় আহত ৮২৯ জন এবং গুরুতর আহত আরও ৩৭৪ জন ব্যক্তি সরকারের এই কল্যাণ তহবিল থেকে আর্থিক সুবিধা পেয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..