× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

পিআইডি

সকল নির্বাচনি কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা  

Kishori
হালনাগাদ: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
বিদ্যুৎ সরবরাহের নির্দেশ

সকল নির্বাচনি কেন্দ্রে আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সংযোগ কিংবা বিকল্প সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

আজ বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত আসন্ন পবিত্র রমজান মাসত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় উপদেষ্টা এ নির্দেশ দেন।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেনযেসব এলাকায় লোডশেডিং হওয়ার সম্ভাবনা রয়েছে সেসব এলাকায় প্রয়োজনে তাৎক্ষনিক বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখতে হবে। যে সব এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই সে সব এলাকায় সংযোগের ব্যবস্থা করতে হবে। যেসব দুর্গম এলাকা বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব না সেসব এলাকায় জেনারেটর কিংবা সৌর বিদ্যুৎ এর ব্যবস্থা করতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সর্বক্ষণিক মনিটরিং এর ব্যবস্থা রাখতে হবে। এজন্য সেন্ট্রাল মনিটরিংলোকাল মনিটরিং টিমনির্দিষ্ট ফোকাল পয়েন্ট প্রস্তুত থাকবে।

সভায় পবিত্র রমজান মাসে বিদ্যুৎ সাশ্রয়ে এসির ব্যবহারে সংযমী হওয়ার জন্যঅতিরিক্ত আলোকসজ্জা না করার জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য ব্যবসায়ীগণকে অনুরোধ করা হয়। সবাই উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 


এ ক্যটাগরির আরো খবর..