× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

সওজের জমিতে সাইনবোর্ড টাঙিয়েছেন আ. লীগ নেতা

admin
হালনাগাদ: শনিবার, ২ এপ্রিল, ২০১৬

স্টাফ রিপোর্টার

ঢাকার ধামরাইয়ে পৌর এলাকায় একটি নির্মাণাধীন শিল্প প্রতিষ্ঠানের অ্যাপরোজ রোড এবং বনায়নের জন্য সড়ক ও জনপদ বিভাগের (সওজের) কাছ থেকে লিজ নেওয়া জমিতে সাইনবোর্ড টাঙিয়েছেন এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলর। এতে ঐ প্রতিষ্ঠানের প্রবেশ পথ বন্ধ হয়ে গেছে।

এ নিয়ে চার দিন ধরে দখলদার ও কারখানার মালিকপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। উপায় না পেয়ে ঐ শিল্প প্রতিষ্ঠানের চেয়ারম্যান মীর বরাত আলী ধামরাই পৌর মেয়র ও থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। জানা গেছে বরাত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মীর বরাত আলীর ভাই মীর মোজাফফর আলী তাদের নির্মানাধীন বরাত ফেব্রিকস লিমিটেড নামে একটি শিল্প প্রতিষ্ঠান থেকে বের হতে অ্যাপরোজ রোড ও বনায়নের জন্য ২০১১ সালের ২৫শে এপ্রিল মানিকগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ থেকে ৭ শতাংশ ৭৬ পয়েন্ট জমি লিজ গ্রহণ করেন।

সেই লিজকৃত জমিতে তারা মাটি ভরাট করে রাস্তা নির্মাণ করেন। হঠাৎ গত মঙ্গলবার ঐ জমি দখলে নেন পৌর আওয়ামীলীগের সাংগঠিক সম্পাদক সম্পাদক ও পৌর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন লায়েক। সেখানে তিনি শেখ রাসেল স্কোয়ার নামে একটি সাইনবোর্ড টাঙান এবং একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন।

আওয়ামীলীগ নেতা ও পৌর কাউন্সিলর মোঃ জাকির হোসেন লায়েক সড়ক ও জনপদ বিভাগের জমিতে শেখ রাসেল স্কোয়ার নামে একটি সাইনবোর্ড টাঙানো ও স্মৃতিস্তম্ভ নির্মাণের কথা স্বীকার করে বলেন, শেখ রাসেল স্কোয়ার নামে একটি গার্ডেন করার জন্য ঐ জমি লিজ চেয়ে গত ১৮ মার্চ মানিকগঞ্জ সড়ক ও জনপদ বিভাগে একটি আবেদন করেছি।

ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা জানান, পৌর কাউন্সিলর সওজ বিভাগে লিজের আবেদন করেই ঐ জমিতে সাইনবোর্ড টাঙিয়েছেন এটা ঠিক হয়নি। মানিকগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মহিবুল হক জানান, লিজের আবেদন করেই সেখানে সাইনবোর্ড টাঙিয়ে জমি দখল করেতে পারেন না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..