× Banner
সর্বশেষ
ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে – বিমান প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান ১৪ মার্চ থেকে দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মাদারীপুরে হত্যার জেরে ৩০টি বসতঘরে আগুন, ঘটনাস্থলে ডিআইজি

সংস্কার করা মিরপুর সুইমিং পুল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

          আধুনিকভাবে সংস্কার করা মিরপুর সুইমিং পুলের শুভ উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

          উদ্বোধনকালে আজ প্রতিমন্ত্রী বলেন, সাঁতারুদের জন্য এটা সুখবর। নতুন বছরে সাঁতারুরা পাচ্ছেন নতুন করে সাজানো এক সুইমিং কমপ্লেক্স এবং দীর্ঘ প্রতীক্ষিত অত্যাধুনিক ইলেক্ট্রনিক স্কোরবোর্ড।

          দুই বছর আগে জাতীয় ক্রীড়া পরিষদ সুইমিং কমপ্লেক্সটির বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেয় যা ২০১৯ সালের ডিসেম্বরে শেষ হয়। সংস্কার কাজের অংশ হিসেবে নতুন এলইডি স্কোরবোর্ড স্থাপন ছাড়াও হোস্টেল ৪ থেকে ৬ তলা করা হয়েছে, লিফট স্থাপন করা হয়েছে, ভিভিআইপি বক্স তৈরি করা হয়েছে, পুলের পুরোনো টাইলস উঠিয়ে নতুন টাইলস বসানো হয়েছে। বসানো হয়েছে ওয়াটার ক্যামেরা। গ্যালারিতে বসেছে শেড। পুরো সংস্কারের জন্য ব্যয় হয়েছে ১২ কোটি ৫৮ লাখ টাকা।

          উদ্বোধনকালে বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম-সহ বাংলাদেশ সাঁতার ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

          উল্লেখ্য, ১৯৯৩ সালে ঢাকা এসএ গেমসকে সামনে রেখে স্থাপন করা হয়েছিল এই সুইমিং পুল।


এ ক্যটাগরির আরো খবর..