× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ-চীন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা বৃষ্টিতে পানিবন্দি ভোলার কয়েক হাজার মানুষ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা – প্রতিমন্ত্রী শাহে আলম দেশের সব সরকারি ক্রয়ে বাধ্যতামূলক ই-জিপি বাস্তবায়ন করা হবে – পরিকল্পনা প্রতিমন্ত্রী নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার  দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণ হবে – স্বাস্থ্যমন্ত্রী বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার – বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

চট্টগ্রামের এমপি মোছলেম উদ্দিনসহ পরিবারের ১০ সদস্য করোনা আক্রান্ত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
সংসদ সদস্য মোছলেম উদ্দিন

এবার চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ করোনায় আক্রান্ত হলেন। তার পরিবারের ১০ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।

বুধবার (১০ জুন) তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

করোনা আক্রান্তদের মধ্যে সাংসদ মোছলেম উদ্দিনের স্ত্রী শিরিন আহমেদসহ (৫৮) করোনায় আক্রান্ত পরিবারের অন্যরা হলেন ফারহানা ইমন (৩৬) আরিফুল ইসলাম (৩২), আবিয়াস ইসলাম (১৮), আইমান ইসলাম (১৮), নামির ইসলাম ফাহাদ (৮), কাজী শারমিন সুমি (৪৩), জেসমিন (১৫) ও তাসলিমা (১৩)। উনারা সবাই মোছলেম উদ্দিন আহমেদের সঙ্গে লালখানবাজার বাসায় থাকতেন বলে জানা গেছে।

সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসে সংসদ সদস্যের লালখানবাজারের বাসা থেকে তিনিসহ পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষায় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদসহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্যের করোনা শনাক্ত হয়।

করোনা আক্রান্ত হলেও মোছলেম উদ্দিন আহমেদ ও তার পরিবারের সদস্যরা সুস্থ রয়েছেন। তবে মোছলেম উদ্দিন আহমেদসহ করোনা আক্রান্ত তার পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য ঢাকায় চলে যাচ্ছেন বলে জানা গেছে।

এর আগে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ পরিবারের ১১ সদস্য করোনা আক্রান্ত হন।


এ ক্যটাগরির আরো খবর..