× Banner
সর্বশেষ
ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

নিউজ ডেস্ক

সংসদ সদস্য ও আইসিডিডিআরবি’র প্রচেষ্টায় যক্ষ্মা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি সম্ভব -স্পিকার

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
যক্ষ্মা প্রতিরোধে সচেতনতা

সংসদ সদস্য ও আইসিডিডিআরবি’র যৌথ প্রচেষ্টায় যক্ষ্মা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি সম্ভব। যক্ষ্মা প্রতিরোধে সেবাদানকারী প্রতিষ্ঠান সম্পর্কে সংসদ সদস্যগণ প্রচারণা বাড়াতে পারেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে সচেতনতা ও প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার মাধ্যমে যক্ষ্মার প্রভাব অনেকাংশে লাঘব হবে। বলেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ইউএসএআইডি ও  আইসিডিডিআরবি’র যৌথ উদ্যোগে গতকাল রাজধানীর পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে ‘ওয়ার্ল্ড টিবি ডে- ইনভেস্ট টু এন্ড টিবি, সেইভ লাইভস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রান্তিক মানুষের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করেছে। অনেক দুরারোগ্য ব্যাধি সফলতার সাথে মোকাবিলা করছে। সকলের সহযোগিতায় ও সচেতনতায় যক্ষ্মা প্রতিরোধও সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমানে মাতৃ ও শিশুমৃত্যু, বাল্যবিবাহরোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সংসদ সদস্যগণ প্রত্যন্ত অঞ্চলে কাজ করে যাচ্ছেন।

আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক ডাঃ তাহমিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক ও ডাঃ প্রাণ গোপাল দত্ত এবং বাংলাদেশে ইউএস দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হেলেন লাফাভে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সংসদ সদস্য আরমা দত্ত, মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ এবং সিনিয়র টিবি মিটিগেশন এন্ড কো-অর্ডিনেশন এডভাইজর ডাঃ আজহারুল ইসলাম খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এবং সংসদ সদস্য রওশন আরা মান্নান, অপরাজিতা হক, রুমানা আলী, ফরহাদ হোসেন সংগ্রাম, পারভীন হক সিকদার, শফিউল ইসলাম মহিউদ্দিন, জিন্নাতুল বাকিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..