× Banner
সর্বশেষ
জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

সংসদে শেখ হাসিনার পাশে জায়গা পাচ্ছেন যারা

admin
হালনাগাদ: বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশেই জায়গা পাচ্ছেন দলের শীর্ষ নেতারা। এরা হলেন- সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী। মন্ত্রিত্ব হারালেও তারা জায়গা পাচ্ছেন বলে জানা গেছে।

গেল সংসদের মতোই প্রধানমন্ত্রীর পাশেই বসবেন তারা। মন্ত্রিত্ব হারালেও হারাচ্ছেন না প্রধানমন্ত্রীর পাশের আসন। এসব আসন গুরুত্বপূর্ণ মন্ত্রীদের জন্য নির্ধারিত থাকলেও এবার তার ব্যতিক্রম হচ্ছে।

আজ বুধবার বিকেল ৩টায় একাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে। আর এ উপলক্ষে সংসদের অধিবেশন কক্ষে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের আসন ব্যবস্থার পরিবর্তন আনা হয়েছে। এবার মন্ত্রী-প্রতিমন্ত্রীরা একদিকে আসন পাচ্ছেন। মন্ত্রীদের প্রধানমন্ত্রীর পেছনের সারিতে রাখা হচ্ছে। তাদের পেছনে বসবেন প্রতিমন্ত্রীরা।

এছাড়া কে, কতবার নির্বাচিত হয়েছে, দলীয় পদ, সাবেক মন্ত্রী, জেলার সভাপতি-সাধারণ সম্পাদক-এসব বিবেচনা করে আসন বিন্যাস করা হয়েছে এবার।

জানা যায়, দশম সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্পিকারের আসনের সামনের দিকে বসলেও এবার তার আসন পরিবর্তন হচ্ছে। তাকে প্রধানমন্ত্রীর ডানদিকে আনা হচ্ছে। প্রথম সারিতে সৈয়দ আশরাফের আসনে এবার বসছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আগের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আসনে আসছেন নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রধানমন্ত্রীর ঠিক পেছনের আসনে বসবেন নতুন প্রধান হুইপ। তার পাশে আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, রেলমন্ত্রী, শিক্ষামন্ত্রী।

গত ৩ জানুয়ারি সংসদ ভবনের শপথকক্ষে চার ধাপে এমপিরা শপথ নেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রথমে নিজে শপথ গ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করেন। পরে অন্যদের শপথ বাক্য পাঠান করান।

এ ছাড়া বিএনপির ৬ জন ও গণফোরামের ২ জন এখনও শপথ নেননি। ফলে তাদের আসন এখনও নির্ধারণ হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..