× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

সংরক্ষিত মহিলা আসনে তৃতীয় লিঙ্গের ৮ প্রতিযোগী

admin
হালনাগাদ: বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে তৃতীয় লিঙ্গের আটজন মনোনয়ন ফরম নিয়েছেন। এদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করা তৃতীয় লিঙ্গের ময়ূরী ও চট্টগ্রামের ফাল্গুনীও আছেন।

মঙ্গলবার মহিলা আসনের জন্য আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু করলে তাদেরকে লাইনে দাঁড়িয়ে মনোনয়ন সংগ্রহ করতে দেখা যায়। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফরম বিক্রির উদ্বোধন করেন।

চট্টগ্রাম থেকে আসা তৃতীয় লিঙ্গের ফাল্গুনী সাংবাদিকদের জানান, আমরাও এ দেশের মানুষ, আমাদেরও অধিকার রয়েছে। সংসদে আমাদের ব্যথা-বেদনা, আবেদনগুলো বলার লোক নেই। এ জন্য তৃতীয় লিঙ্গের প্রতিনিধি সংসদে পাঠানো দরকার বলে মনে করি। তাই  অধিকার আদায়ের জন্য আমরা জাতীয় সংসদে যেতে চাচ্ছি।

ফাল্গুনী জানান, সংসদে প্রতিনিধি থাকলে নিঃসন্দেহে দাবি আদায় করা যাবে। প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন এবার সংসদে হিজড়াদের প্রতিনিধি থাকবে। চট্টগ্রামে বৈষম্য দূরীকরণ ও মাল্টিপারপাস নামে দুইটি এনজিও পরিচালনা করেন ফাল্গুনী। সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। ৩০০ আসনে সরাসরি ভোট হলেও সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি চারটি, বিএনপি এক, ওয়ার্কার্স পার্টি এক ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে একটি সংরক্ষিত আসন পেতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..