× Banner
সর্বশেষ
ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্র থাকার আহ্বান জামায়াত আমিরের এ ভোটের মাধ্যমে গণতন্ত্রের জাগরণ হয়েছে-এস এম জিলানী সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত, ভোট গণনা শুরু নির্বাচনে জয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেয়া হবে -তারেক রহমান ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের

সংরক্ষিত বনভূমির দখল উচ্ছেদে বিশেষ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে বন মন্ত্রণালয়

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
সংরক্ষতি বনভূমরি দখল উচ্ছদেে বশিষে অভযিানরে সদ্ধিান্ত নয়িছেে বন মন্ত্রণালয়

সংরক্ষিত বনভূমির অবৈধ দখলদারদের উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আজ বাংলাদেশ সচিবালয়স্থ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী মোঃ শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংরক্ষিত বনভূমির জবরদখল উদ্ধারে গৃহীত ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বন বিভাগের নামে রেকর্ডকৃত অবৈধ দখলকৃত সংরক্ষিত বনভূমি উদ্ধারে প্রথম অভিযান চালানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এক্ষেত্রে পর্যায়ক্রমে গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কক্সবাজার বনবিভাগের অবৈধ দখলকৃত সংরক্ষিত বন উদ্ধারে অভিযান চালানো হবে। পরবর্তীতে দেশের অবশিষ্ট অঞ্চলের অবৈধ বনভূমি থেকে দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।

বেশি বনভূমি অবৈধ দখলে আছে এমন ১২ টি জেলার জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালিত এ বিশেষ অভিযান মনিটরিং ও সমন্বয় করার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে। জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালিত এ সকল অবৈধ দখলদারদের উচ্ছেদে স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সহায়তা কামনা করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব জিয়াউল হাসান এনডিসিসহ মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..