× Banner
সর্বশেষ
এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির

ACP
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির

সংসদ নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা কেন আহ্বান করা হয়নি সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে এ ব্যাখ্যা চান তিনি।

রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আসা জুলাই সনদ ও গণভোটের আদেশ বিষয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে যে পদ্ধতিতে সংসদের অধিবেশন আহ্বান করা হয়েছে ঠিক সেভাবেই সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করার কথা ছিল সংসদ নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে। কিন্তু তা করা হয়নি। কেন করা হয়নি সেটির ব্যাখ্যা চান তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান পরিবর্তন করার কোনো অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করতে পারেন না। তাই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ নাকি আইন সেটি নিয়ে প্রশ্ন আছে। আর সংবিধানে নেই এমন কোন বিষয় আর্টিকেল ৭২ অনুযায়ী প্রধানমন্ত্রী পরামর্শ দিতে পারেন না। এছাড়া সংবিধান সংস্কার পরিষদ ও গণভোটের কিছু বিষয় আদালতে চ্যালেঞ্জড হয়েছে। সংসদ এমন কোনো আইন পাশ করতে পারে না যা পরবর্তীতে আদালতে চ্যালেঞ্জ হবে।

তিনি বলেন, জুলাই সনদ একটি রাজনৈতিক সমঝোতার দলিল। যার ওপর জনগণের মতামত নিতে গণভোট। তবে গণভোট যে প্রক্রিয়ায় হয়েছে সেটি নিয়েও প্রশ্ন আছে। সবকিছু মিলিয়ে সংস্কার পরিষদের বিষয়টি আগে সংবিধান সংশোধনের মাধ্যমে আসতে হবে। সংবিধান ধারণ করলে তারপর এর ওপর আলোচনা হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..