× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি

সংখ্যালঘু জমি দখল চেষ্টায় বাঁধা-প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-১২

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২১ আগস্ট, ২০২২
সংখ্যালঘু জমি দখল চেষ্টায় বাঁধা

খুলনা পাইকগাছা ঠাকুরনবাড়ী এলাকায় হিন্দু সম্পত্তি জমি দখলে বাঁধা দিলে প্রতিপক্ষের হামলা-মারপিটে গৃহবধূ,শিক্ষার্থী সহ একই সম্প্রদায়ের ১২ ব্যক্তি আহত হয়েছেন।

আজ রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে লস্কর ইউনিয়নের ঠাকরনবাড়ীর চকে এ ঘটনা ঘটেছে। আহত অনেকের মাথা ফেটেছে,অনেকের হাত-পা, মুখ,ঠোট,হাটু সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

আহতরা হলেন, ঠাকুরনবাড়ীর কুঞ্জু সরদার(৬০) জয়ন্তী সরদার (৫২) মঙ্গল সানা( ৫০) যমুনা সানা(৩৫) দম্পতি, প্রভাষ সানা (৪২) রনজিৎ সরদার( ৫৫) কলেজ ছাত্রী চুম্কি সানা(১৮) লতা সরদার( ১৮) ও রামপ্রসাদ সরদার,শ্যামলী রানী সহ অনেকে। ঘটনার পর পরই আহতদের থানায় আনা হয়।

এ সময় ডিউটিরত পুলিশ কর্মকর্তা দ্রুত আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।

হাসপাতালে চিকিৎসাধীন কুঞ্জু সরদার জানান,বসতবাড়ী সংলগ্ন ৩ একর জমি বংশানুক্রমে আমরা কয়েকটি পরিবার ভোগ দখল করে আসছি।

তিনি আরোও জানান, সম্প্রতি লক্ষীখোলার মজিদ কাগজী, অজিয়ার কাগজীরা ক্রয়সুত্রে এ সম্পত্তি দাবী করে আসছেন। কুঞ্জু সরদার,মঙ্গল ও যমুনা সানা দম্পতি অভিযোগ করেন রবিবার সকালে আজিয়ার ও মজিদ কাগজীর ইন্ধনে তাদের ছেলে সুমন কাগজী,সোহাগ কাগজী,সহ ভুট্টা কাগজী, আলমতলার মোস্ত,জামাল সহ ৩৫/৪০ ভাড়াটে লোকজন নিয়ে এ জমিতে পৌঁছে বাসা বেধে দখল চেষ্টা করেন। এ সময় বাঁধা দিলে লাঠিসোটা, হাঁতুড়িপেটা করে কুঞ্জু সরদার দম্পত্তি সহ ১২ জন নারী-পুরুষ আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনার সময় আমন মৌসুমের বীজতলার ধানের পাতা নষ্ট করে দেওয়া হয়েছে।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, মারপিটের ঘটনা শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা।


এ ক্যটাগরির আরো খবর..