সংখ্যালঘু জনগোষ্টির অস্তিত্ব রক্ষায় ৫ দফা দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মহা সমাবেশ আজ

নবীগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটিসহ অন্যান্য সংগঠনের উদ্যোগে একাদশ জাতীয় সংসদকে সামনে রেখে দেশের সংখ্যালঘু জনগোষ্টির অস্তিত্ব রক্ষায় ৫ দফা দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ২৮ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১টায় মহাসমাবেশ অনুষ্টিত হবে।

সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলার ও প্রতিটি উপজেলা কমিটির নেতৃত্বে উপজেলা ভিত্তিক ১টি করে বাসযোগে নেতৃবৃন্দ মহাসমাবেশে যোগদান করবেন।

এ উপলক্ষ্যে ইতিমধ্যে প্রতিটি উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক ও জেলা কমিটির নির্বাহী সদস্য উত্তম কুমার পাল হিমেল বলেন, সংগঠনের কেন্দ্রীয় সমাবেশকে সফল করতে জেলা প্রতিটি উপজেলার নেতৃবৃন্দ ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। আজ শুক্রবার সকাল ৭ টায় হবিগঞ্জ থেকে একযোগে ঢাকার উদ্দেশ্যে সবাই সমাবেশ সফলে রওনা করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।