× Banner
সর্বশেষ
সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার -খোকন তালুকদার এমপি দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার বর্ণনাহীন -রাশেদ আল মাহমুদ তিতুমীর- চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন অনলাইনে নির্দেশনা

Dutta
হালনাগাদ: সোমবার, ১০ মে, ২০২১

দেশের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন অনলাইনে করার নির্দেশনা দিয়েছে সরকার।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) রোববার (৯ মে) এ নির্দেশনা দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের কাছে চিঠি পাঠিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো বাস্তবায়নাধীন ‘এস্টাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড অ্যাডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (আইইআইএমএস)’ শীর্ষক প্রকল্পের আওতায় সরকারের সিআরভিএস ব্যবস্থার আলোকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের যষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর ডেটাবেজ প্রস্তুত ও ইউনিক আইডি দেওয়ার লক্ষ্যে মাঠ পর্যায়ে শিক্ষার্থী তথ্য ছক (হার্ডকপি) পূরণের কাজ চলমান রয়েছে। যে সব শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর অনলাইনের মাধ্যমে দেওয়া হয়নি সে সব শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর অনলাইনের মাধ্যমে করে ফরমে লিপিবদ্ধ করার জন্য অনুরোধ করা হলো।

কেননা শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর ও জন্ম তারিখ অনলাইনে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের ডাটাবেজে যাচাই করার পর ইউআইডি দেওয়া হবে। হাতে লেখা জন্ম সনদের নম্বর অনলাইনে ভেরিফাই করা যাবে না।

ইউনিক আইডি দেওয়ার পূর্বশর্ত হলো শিক্ষার্থীর জাল সনদ নম্বর ও জন্ম তারিখ যাচাই করা।

প্রকল্প পরিচালক মো. শামসুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, যে সব শিক্ষার্থীর জন্ম সনদ অনলাইনে করা নেই তাদের পুনরায় অনলাইনে নিবন্ধন করার বিষয়টি জরুরি ভিত্তিতে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে শিক্ষার্থীদের জানানোর জন্য অনুরোধ করা হলো।


এ ক্যটাগরির আরো খবর..