× Banner
সর্বশেষ
জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

শ‍্যামাপ্রসাদের আত্মবলিদানেই আজ জম্মু-কাশ্মীর ভারতের অঙ্গরাজ‍্য

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ জুন, ২০২০
ভারত কেশরী শ‍্যামাপ্রসাদের আত্মবলিদান
পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

৬৭ বছর আগে ২৩ জুন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-কে কাশ্মীরে পয়জন ইঞ্জেক্ট করে খুন করা হয়েছিল – জহরলাল নেহেরু ও শেখ আবদুল্লাহ-র মিলিত ষড়যন্ত্রে। শ্যামাপ্রসাদের আত্মবলিদানের জন্যই আজ জম্মু-কাশ্মীর ভারতের অঙ্গরাজ্য।
স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সহধর্মিণী এবং ভারত কেশরী শ্যামাপ্রসাদের মাতা যোগমায়া দেবী – নেহেরুর কাছে বার বার অনুরোধ করেছিলেন, তদন্ত কমিশন গঠন করে তাঁর ছেলের মৃত্যুরহস্যের সুরাহা করার জন্য। নেহেরু কর্ণপাত করেন নি,পাছে নিজের কুকীর্তি ফাঁস হয়ে যায়।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সিংহ বিক্রমে ঝাঁপিয়ে না পড়লে, পশ্চিম বঙ্গ পাকিস্তান হয়ে যেত। ইদানিং দেখা যাচ্ছে, ‘জয় বাংলা‘- স্লোগান দিয়ে পশ্চিম বঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করে, পাকিস্তানে বিলীন করার ষড়যন্ত্র চলেছে।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যদি জন্ম না হতো, হিন্দু বাঙালির কোনো হোমল্যান্ড থাকতো না। পার্টিশনের সময় মুসলমানদের হাতে বেধড়ক মার খেয়ে দেশ ছাড়া হওয়া বাঙালি হিন্দুরা কোথায় আশ্রয় পেত! অথচ নেমকহারামেরা আশ্রয়দাতাকে সাম্প্রদায়িক বলে ; আর দেশদ্রোহী জ্যোতি বসুর দলের চামচেগিরি করে গেছে একটানা ৩৪ বছর! এখন আবার তাদের আণ্ডা-বাচ্চারা জার্সি বদল করে, পাকিস্তানের এজেন্টদের হয়ে গুণ্ডামি করে বেড়াচ্ছে – ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে হিন্দুদের পিঠে ছুড়ি মারছে। নবপ্রজন্মের ওই সমস্ত বেইমানরা কী জানে না যে, সেক্যুলার ও কম্যুনিস্টরা ব্রিটিশ এবং মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তান আন্দোলন সমর্থন করেছিল এবং বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল! তারা ওই সময় বলে বেড়াত ―
                                               “পাকিস্তান দিতে হবে
                                              পরে ভারত স্বাধীন হবে”
‘যত মত তত পথ’ কিংবা ‘দুধেল গাই’ – প্রভৃতি মুখরোচক শব্দজালের আড়ালে, বাঙালি হিন্দুদের সর্বনাশ সাধনের গভীর ষড়যন্ত্র চলছে। ‘মিনি পাকিস্তান’ – তত্ত্বের প্রবক্তাকে কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র বানানো হয়েছে। সুতরাং বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার স্বার্থে, শ্যামাপ্রসাদের রাজনৈতিক আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
কৃত্তিবাস ওঝা


এ ক্যটাগরির আরো খবর..