× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

শ্রী চৈতন্য মঠের শতবর্ষ উদ্‌যাপনে নারিন্দা গৌড়ীয় মঠ

admin
হালনাগাদ: শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  সনাতন ধর্মালম্বীদের গৌড়ীয় আচার্য ভাস্কর শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের প্রতিষ্ঠিত আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে দুই দিনের বিশেষ অনুষ্ঠানে মূখরিত নারিন্দা গৌড়ীয় মঠ।

আজ ১৭ই নভেম্বর ২০১৭ শুক্রবার রাজধানী ঢাকার নারিন্দা গৌড়ীয় মঠে বিশেষ অনুষ্ঠান মালা উৎসবমূখর পরিবেশে প্রথম দিন উদ্‌যাপিত হল।

অনুষ্ঠান উদ্বোধন করেন শ্রী চৈতন্য মঠাচার্য ত্রিদণ্ডীস্বামী শ্রীমদ্ভক্তি প্রজ্ঞান যতি গোস্বামী মহারাজ। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠাচার্য্য শ্রীল ভক্তি বিবুধ বোধায়ন গোস্বামী মহরাজ।  অতিথির আসনে ছিলেন মায়াপুর চৈতন্য মঠের সাধারন সম্পাদক ত্রিদণ্ডী স্বামী ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজ প্রমূখ।

স্বাগত বক্তব্য তুলে ধরেন শ্রীশ্রী মাধ্ব গৌড়ীয় মঠের সাধারণ সম্পাদক শ্রী উপানন্দ দাসাধিকারী(উৎপল রায়)।

গৌড়ীয় সম্প্রদায়ের সকল মহানুভব আচার্য্যগণ, সন্ন্যাসী, ব্রহ্মচারী ও ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত শ্রীশ্রী মাধ্ব গৌড়ীয় মঠ।


এ ক্যটাগরির আরো খবর..