× Banner
সর্বশেষ
আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস জনগণের সঙ্গে পুলিশের মানবিক আচরণের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে – প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে – পার্বত্য মন্ত্রী প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব

শ্রীশ্রী রমনা কালীমন্দিরে ঢাকাস্থ বংশীয় আঞ্চলিক সম্মেলন ২০১৬

admin
হালনাগাদ: শনিবার, ৬ আগস্ট, ২০১৬

প্রানতোষ তালুকদারঃ ঢাকাস্থ বংশীয় আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকার শ্রীশ্রী রমনা কালী মন্দির প্রাঙ্গণে। আয়োজনে ছিলেন স্বর্গীয় রাজবল্লভ রায় ঠাকুর বংশীয় কেন্দ্রীয় পরিষদ।

গত ০৫ আগস্ট, ২০১৬ খ্রিঃ রোজ শুক্রবার সকাল ১১টা হইতে শুরু করে বিকাল ৪.৩০ মিঃ পর্যন্ত “ঢাকাস্থ বংশীয় আঞ্চলিক সম্মেলন ২০১৬” এর অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলে গেছেন যে স্বর্গীয় রাজ বল্লভ রায় ঠাকুর এর যোগ্য উত্তরসূরিগণের নাম ছিল স্বর্গীয় ভীম অধিকারী, স্বর্গীয় মানিক্য তালুকদার ও চন্দ্রকান্ত বৈদ্য। এই রাজ বল্লভ রায় ঠাকুর বংশ হতে অধিকারী, তালুকদার, বৈদ্য পদবীর সৃষ্টি হয়েছিল আর এই পদবীগুলি হতে দাস, হালদার, মন্ডল, বাড়ৈ, মৈত্র, বালা, বিশ্বাস, বৈরাগী পদবীধারী সৃষ্টি হয়েছে।

ঢাকাস্থ বংশীয় আঞ্চলিক সম্মেলন-২০১৬ এটি ৬ষ্ঠ জ্ঞাতি মহাসম্মেলনে রূপ নেয় এবং ইহার উপরে একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয় তাদের গঠনতন্ত্র মোতাবেক।

কেন্দ্রীয় কমিটির সভাপতি মনিন্দ্র নাথ হালদার, সহ-সিনিয়র সভাপতি কার্তিক চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বৈদ্য (নাদিম) এর নেতৃত্বে ০৫ আগস্ট, ২০১৬ খ্রিঃ রোজ শুক্রবার ঢাকাস্থ রমনা কালী মন্দির প্রাঙ্গণে স্বর্গীয় রাজ বল্লভ রায় ঠাকুর এর বংশীয় ৬ষ্ঠ আঞ্চলিক সভায় ঢাকাস্থ আঞ্চলিক সম্মেলনে ঢাকা মহানগর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উক্ত ঢাকা মহানগর কমিটিতে রবীন্দ্রনাথ অধিকারী (সভাপতি), শংকর তালুকদার (সাধারণ সম্পাদক), প্রানতোষ তালুকদার (সহ-সাধারণ সম্পাদক), বাদল বৈরাগী (সাংগঠনিক সম্পাদক), প্রশান্ত বৈদ্য (অর্থ সম্পাদক), শংকর বৈদ্য (প্রচার সম্পাদক), এ্যাডঃ মুকুন্দ বৈদ্য (আইন বিষয়ক সম্পাদক), সুভাষ চন্দ্র বৈদ্য (শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক) পদে নিয়োগ করা হন।

উক্ত ৬ষ্ঠ জ্ঞাতি মহাসম্মেলনে বক্তারা বলেছেন যে সারা বাংলাদেশ হইতে রাজ বল্লভ রায় ঠাকুর বংশীয়দের খোঁজে  বের করে এই কমিটিতে অন্তর্ভূক্ত করে একটি শক্তিশালী সংগঠন তৈরী করে সারা বাংলাদেশের গরীব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করার জন্য অঙ্গীকার করেন।

উক্ত মহাসম্মেলনে কল্যাণী তালুকদার বক্তব্যে বলেছেন যে, দুর্বল মানুষরা সম্পত্তি রক্ষা করতে পারে না। সামাজিকভাবে সচেতনতা দরকার। বেকারত্ব দূর করা দরকার। যারা অনেক পড়াশুনা করেও চাকুরী পান নাই বা পাচ্ছেন না। এই কমিটির অন্তর্ভূক্ত করে তাকে দুর্বল হতে সবল ও বেকারত্ব দূর করার জন্য চেষ্টা চালিয়ে যেতে বলেন।

এই কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি কার্ত্তিক চন্দ্র দাস তাহার বক্তব্যে বলেছেন যে এই বংশের মধ্যে মামলা-মোকদ্দমা হইলে নিজেরা মিমাংসা করে নিতে; কোন ভাবেই যেন উকিল টাকা না পায়, উকিলদের কাছে যেতে না হয়, আইন আদালতের যেন সম্মুখীন হতে না হয়। তিনি আরো বলেছেন যে এই কমিটিতে যারা আছেন আর যে যে পেশায় থাকুন না কেন তারা যেন ভালো ভাবে উঠে এসে বেকারত্ব দূর করতে পারেন এবং ছাত্রদের যোগ্যতা অর্জন করতে হবে। তিনি বলেছেন এই বংশে তৎকালীন আমল হইতে তালুকদার পদবীরা রাজনীতি করতেন ও জমিদার ছিলেন এবং বৈদ্য পদবী প্রাপ্তরা ডাক্তার ছিলেন এখনও অনেক ডাক্তার আছেন তাই কারো চিন্তা করার দরকার নেই সকলকে নিজ আদর্শ নিয়ে এগিয়ে যেতে বললেন এবং তিনি বললেন সবারই ভালো মন থাকতে হবে; ভালো মন থাকলে সবকিছু করা সম্ভব।

তিনি বলেন যে এই বংশ হইতে একটি টাকাও কোন এ্যাডভোকেট পাবে না। তিনি বলেন নমসুদ্র, নাথ সবই আমরা হিন্দু। কোন বংশকে হীন করা চলবে না। এই স্বর্গীয় রাজ বল্লভ রায় ঠাকুরের বংশীয়কে একটি নক্ষত্রে নিতে হবে।

সাবেক ছাত্রনেতা ও বর্তমানে বেসিক ব্যাংকের বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শংকর তালুকদার বলেন এদেশ আপনি আমার সবার। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার সুফল আপনারা দেখছেন আগামীতে আরো দেখতে পারবেন। এই রাজ বল্লভ রায় ঠাকুর বংশীয় এর “ঢাকাস্থ বংশীয় আঞ্চলিক সম্মেলন ২০১৬” সফল হউক তিনি কামনা করেন। তিনি সকলকে দেশের কল্যাণে কাজ করতে বলেছেন, গরীব-দুঃখীদের কল্যাণে কাজ করতে বলেছেন।

“ঢাকাস্থ বংশীয় আঞ্চলিক সম্মেলন ২০১৬”-এ রাজ বল্লভ রায় ঠাকুর বংশীয় স্বর্গীয় নগেন্দ্রনাথ তালুকদার এর জীবনী সম্বন্ধে কল্যাণী তালুকদার বলেছেন যে রাজ বল্লভ রায় ঠাকুর বংশীয় এর স্বর্গীয় নগেন্দ্র নাথ তালুকদার, স্বর্গীয় শীতল চন্দ্র তালুকদার ও কমলা  দেবীর প্রথম সন্তান। ১৯১৯ সালে নিজ গ্রাম-রামশীল, পোস্ট-রামশীল, থানা-কোটালীপাড়া,  জেলা- গোপালগঞ্জ এ জন্মগ্রহণ করেন। দুই ভাই পাঁচ বোনের মতে তিনি ছিলেন সবার বড় এবং মাখন লাল তালুকদার ছিলেন সবার ছোট।

বোনদের মধ্যে সবার বড় তারপরে জয়তারা, গোলাপী, সুজলা, মালতী ও দ্রব্যময়ী। জয়তারার বিয়ে হয় আমবাড়ীর গোপাল চন্দ্র বাড়ৈর সংগে, গোলাপীর বিয়ে হয় দোনারকান্দির লক্ষ্মীকান্ত শিকারী মহাশয় এর সঙ্গে সুজলার বিয়ে হয় লাটেঙ্গার কুমুদ রঞ্জন ঘরজা এর সংগে, মালতীর বিয়ে হয় জহরেরকান্দি সোনাতন বিশ্বাসের সংগে এবং দ্রব্যময়ী (নিভা) বিয়ে হয় শশিকরের বিনয় হালদারের সংগে। নগেন্দ্র নাথ তালুকদারের পূর্বসুরীগণ আনুমানিক অষ্টদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে যশোর হতে তালিমপুর তেলিয়াহাটি পরগণার অন্তর্গত রামশীল এসে পত্তনী নেয়। ক্রমে ক্রমে তারা বিংশ শতাব্দীর গুরুর সময় হতে এলাকার প্রভাবশালী বংশ হিসাবে পরিচিত হতে থাকে।

তার ঠাকুরদাদা স্বর্গীয় তালুকদার পঞ্চায়েতক ছিলেন। ১৯১১ সালে সম্রাট ৫ম জর্জের অভিষেক অনুষ্ঠান ভারতের দিল্লীতে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পূর্ব বাংলার প্রভাবশালী পঞ্চায়েতগণ নিমন্ত্রণ পাওয়ায় শ্রীনাথ তালুকদারও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণষ করতে দিল্লী গিয়েছিলেন। শ্রীনাথ তালুকদার এর তিন পুত্র ও এক কন্যা ছিল। বড় পুত্র অশ্বিনী  নাথ তালুকদার শিক্ষানুরাগী, বুদ্ধিমান ও এলাকার গণ্যমান্য ব্যক্তি ছিলেন। মেঝো ছেলে শীতল তালুকদার সুগায়ক হিসাবে পরিচিত ছিলেন। ছোট ছেলে শান্তিময় তালুকদার একজন ভালো খোল  বাদক ছিলেন। তারা সকলেই লেখাপড়া জানতেন এবং সংগীতানুরাগী ছিলেন। তাঁরা রাজা ভাওয়াল সন্ন্যাস, নৌকা বিলাস, বৈষ্ণব পদাবলী ইত্যাদি কির্তন পালা করতেন।

এমনি পরিবেশে নগেন্দ্রনাথ তালুকদার ছোট বেলা হতেই শিক্ষা ও সংস্কৃতির প্রতি অনুরাগ নিয়ে বড় হতে থাকেন। তালুকদার বাড়ীর পার্শ্ববর্তী বালা বাড়ীর ভগীরথ পাঠশালায় স্বর্গীয় শিক্ষক নিবারণ জয়ধর (যিনি “গুরুমশায়” নামে পরিচিত) এর কাছে তার হাতেখড়ি হয়। পরবর্তীতে গীর্জা বাড়ীতে প্রতিষ্ঠিত (প্রাথমিক স্কুল সমমান) স্কুলে পড়া শেষে প্রথমে কিছুদিন গৈলা স্কুল এবং পরবর্তীতে আগৈলঝাড়া বি এইচ পি একাডেমীতে পড়াশুনা করেন। জেঠামশাই স্বর্গীয় অশ্বীনি কুমার তালুকদারের তত্ত্বাবধানে তিনি পড়াশুনা, সামাজিক উন্নয়নমূলক কাজকর্ম, এলাকার সালিশী ইত্যাদির সাথে পরিচিত হতে থাকেন। তিনি তার জেঠা মশায়ের খুব প্রিয় পাত্র ছিলেন। নবম শ্রেণিতে পড়ার সময় তার জেঠিমার বাবার বাড়ীর দিক থেকে আত্মীয় বটবাড়ীর স্বর্গীয় নীলকমল বালা মহাশয়ের কনিষ্ঠ কন্যা বিজয় লক্ষীর সাথে তার বিয়ে হয়। বিজ লক্ষী ছিলেন ৭ ভাই বোনের মধ্যে সবার ছোট। বিজয় লক্ষীর জন্ম ১৯২৯  সালে। তার জন্ম সাল পিতা নীলকমল বালার দোতলা বিল্ডিংটি তৈরীর সাল  ১৯৩৩ হতে হিসাব করা হয়েছে।

নগেন্দ্র নাথ তালুকদার আগৈলঝাড়া বি এইচ পি একাডেমী হতে ১৯৩৯/১৯৪০ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। চাখার কলেজ হতে আই এ পাশ করার পরে তিনি বরিশাল বিএম কলেজে ভর্তি হন। এ সময় তার পুত্রসন্তান স্বর্গীয় নীহার রঞ্জন তালুকদার এর জন্ম হয়। নগেন্দ্র নাথ তালুকদার আগৈলঝাড়া বি এইচ পি একাডেমীতে ছাত্র থাকাকালীন সময়ে শের-ই-বাংলা একে ফজলুল হক আগৈলঝাড়া স্কুল পরিদর্শনে আসেন। ঐ সময় হতেই তিনি রাজনীতির প্রতি আকৃষ্ট হন।

ছাত্র জীবন হতেহই তার সাহসিকতা তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছিল। এমনি একটি ঘটনা জনমুখে প্রচলিত ছিল আগৈলঝাড়ার পার্শ্ববর্তী গ্রাম নগরবাড়ীর কোন এক পরিবারের ঘোড়া ছিল। ঘোড়াগুলি আগৈলঝাড়া বিএইচ    একাডেমীর মাঠে বিচরণ করত। উক্ত ঘোড়ার বর্জ্যে কয়েকজন ছাত্রের পায়ে (কাটা জায়গায়) লেগে Infection হয়েছিল, তাছাড়া ছাত্রদের ফুটবল খেলাসহ অন্যান্য খেলাধুলায়ও বিঘ্ন ঘটত। ঘোড়ার মালিককে ঘটনাটি বার বার বলা সত্বেও যখন কাজ হয়নি তখন ঘোড়াটিকে ধরার উদ্দেশ্যে তিনিসহ কয়েকজন ছাত্র মিলে স্কুল মাঠ হতে নগরবাড়ীর দিকে (পিছন থেকে) ধাওয়া করায় ঘোড়াটি পশ্চিম পার্শ্বের ব্রীজে আসার পর ভয় পেয়ে নীচে লাফ দিলে ব্রীজের নীচে থাকা বাঁশের খুটির উপর  পড়ে ঘোড়াটি মারা যায়। এতে ঘোড়ার মালিক কর্তৃক নগেন্দ্র নাথ তালুকদারকে প্রধান আসামী করে ফৌজদারী মামলা দায়ের করা হয়। পরবর্তীতে রাজনৈতিক হস্তক্ষেপে মামলাটি নিষ্পত্তি হয়। (বিষয়টি স্বর্গীয় নারায়ণ চন্দ্র বাড়ৈ মহাশয় প্রাক্তন প্রধান শিক্ষক বিএইচ একাডেমী নগেন্দ্র নাথ তালুকদার এর শ্রাদ্ধ অনুষ্ঠানের বক্তৃতায় বলেছিলেন) চাখার কলেজে ছাত্র থাকাকালীন সময়ে তিনি কংগ্রেসে যোগদান করেন এবং বিএম কলেজে পড়াকালীন তিনি কংগ্রেসের একজন সক্রিয় সদস্য হিসাবে নেতাদের সাথে বিভিন্ন স্থানে রাজনৈতিক সভা সমাবেশ ইত্যাদিতে অংশগ্রহণে অধিকাংশ সময় ব্যয় করতেন ফলে লেখাপড়া ব্যহত হতে থাকে। বিএ পরীক্ষায় তিনি ইউরোগের ইতিহাসে পাশ করতে পারে নাই। এরপর বৃৃটিশ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়ায় পড়াশুনা বা চাকুরী কোনটাই ঠিকমত করতে পারেন নি।

বিমান বাহিনীতে চাকুরী পেয়েও যোগদান করতে পারেননি। পরবর্তীতে তিনি শিক্ষকতার  পেশায় নিয়োজিত হন। কিন্তু রাজনীতি করার কারণে উক্ত পেশায়ও তার নিরবচ্ছিন্নভাবে থাকা সম্ভব হয়নি। তিনি বাহাদুরপুর স্কুল প্রতিষ্ঠার সময় ঐ স্কুলে শিক্ষকতা করেছেন। আগৈঝাড়া গার্লস স্কুলে যথাক্রমে ৬০-৬২ এর এবং ৬৬-৬৭ সালে শিক্ষকতা করেন। এরপরে ভাংগার হাট স্কুলে ৬৮-৬৯ সালে এবং জহরেরকান্দি হাই স্কুলে ৬৯-৭০ সালে এবং ৭৩-৭৪ সালে শিক্ষকতা করেছেন। শিক্ষকতা তার পেশা থাকলেও রাজনীতি ছিল নেশা।
যখনই নির্বাচনের সময় আসতো তখনই তিনি নির্বাচনের কাজে নেমে পড়তেন।

১৯৪৭ সালে পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠার দীর্ঘদিন দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অনেক আন্দোলনের পরে অবশেষে ১৯৫৪ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৩৫ সনের ভারত শাসন আইন সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থার বিধান থাকায় ১৯৫৪ সালের নির্বাচনে হিন্দু অধ্যুষিত এলাকায় হিন্দু প্রার্থী এবং মুসলিম অধ্যুষিত এলাকায় মুসলিম প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনের সময় আওয়ামী লীগ, কংগ্রেস, তপশীল ফেডারেশন, কৃষক শ্রমিক দল মিলে যুক্তফ্রণ্ট গঠন করে। তপশীলি ফেডােেরশন যুক্তফ্রণ্টে যোগদান করায় নগেন্দ্র নাথ তালুকদার যুক্তফ্রণ্টের টিকিটে “হুক্কা” প্রতীক নিয়ে নির্বাচন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন কেষ্টপুরার শরৎ চন্দ্র মহাশয়।

এছাড়া অন্যান্য প্রতিদ্বন্দ্বির মধ্যে জ্ঞান বিশ্বাস, সুখচাঁদ বাবু প্রমুখ ছিলেন। নির্বাচনে তিনি বিপুল ভোটে জয় লাভ করেন।

১৯৫৪ সনের নির্বাচনে পৃথক নির্বাচন ব্যবস্থা ছিল সেহেতু উক্ত নির্বাচনে ৩০৯টি আসনের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায় দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠতা লাভ ক রে। এদের মধ্যে তপশীলি সদস্য সংখ্যা ছিল ৩৮ জন (এদের মধ্যে ২ জন মহিলা সদস্য ছিলেন), বর্ণহিন্দু সদস্য ছিল ১৯ জন (১ জন মহিলাসহ), অন্যান্য সংখ্যালঘু সদ্য ছিল আরও ১৫ জন, সর্বমোট ৭২ জন। উক্ত নির্বাচনে যারা সদস্য নির্বাচিত হন তাদের মধ্যে প্রভাষ চন্দ্র লাহিড়ী (ঘোড়ামারা  রাজশাহী), ভূপেন্দ্র কুমার দত্ত (যশোর), মনীন্দ্র নাথ ভট্টাচার্য (ঢাকা), বিজয় ভূষন চ্যাটার্জী (ঢাকা), রাধা মাধব দাস (ঢাকা), সতীশ চন্দ্র বালা (বরিশাল), প্রসুনকান্দি রায় (সিলেট), আশুতোষ সিংহ (কুমিল্লা), হারান চন্দ্র ঘোষ (নোয়াখালী), পুলিন বিহারী দে (চিটাগাং), ভবেন চন্দ্র সিংহ (দিনাজপুর), চন্ডেশ্বর বর্মন (রংপুর), ধীরেন্দ্র নাথ সাহা (বগুড়া), বাবু সংগ্রাম (রাজশাহী), ঋষিরাজ রায বর্মন (রাজশাহী), মধুসুদন সরকার (পাবনা), রাজেন্দ্রনাথ সরকার (খুলনা), ভবানী শংকর বিশ্বাস (ফরিদপুর  South West), ধনঞ্জন রায় (ঢাকা), কামিনী মোহন দেওয়ান (রাংগামাটি), সুধাংসু বিমল বড়–য়া (মহামুনী চট্টগ্রাম), নগেন্দ্র নাথ তালুকদার, ডাঃ শতীশ চন্দ্র বালা, গৌরচন্দ্র বালা, শরৎচন্দ্র মজুমদার, রসরাজ মন্ডল, অর্ঘ্য কুমার দাস, বিন্দু বাসিনী সরকার, নিবেদিতা মন্ডল, নীল কমল সরকার, মনোরঞ্জন শিকদার, কুবের চন্দ্র বিশ্বাস, মহেন্দ্র রায় চৌধুরী প্রমুখ।

১৯৫৪ সনের নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয়ী হলে শেরে বাংলা ফজলুল হক প্রধানমন্ত্রী হন। রাষ্ট্রীয় সফরে কলকাতার এক সম্বর্ধনা সভায় শেরেবাংলা কর্তৃক পাকিস্তানের কেন্দ্রীয় ষ্টেট পলিসীর বিরুদ্ধে মন্তব্য করায় কেন্দ্র্রীয় সরকার অসন্তুষ্ট হয়ে শেরে বাংলার মন্ত্রী সভা ভেংগে দিলে নির্বাচনেসর ১৪ মাস পরে আবু হোসেন সরকার ডিফেক্টো লিডার হিসাহে প্রধানমন্ত্রী নিযুক্ত হন।

উক্ত মন্ত্রী সভায় তপশীলি নেতা মধুসুদন সরকার বনমন্ত্রী এবং নগেন্দ্র নাথ তালুকদার পার্লামেন্টারী সেক্রেটারী (প্রতিমন্ত্রী সমমর্যাদা) হন। কিন্তু কিছুদিন পরে অনাস্থা ভোটে আবু হোসেন সরকার সাহেবের পতন ঘটলে জনাব আতাউর রহমান খান প্রধানমন্ত্রী হন। ঐ সময়ে আরো ৪ জন হিন্দু সদস্যকে মন্ত্রী করা হয়।

গৌর চন্দ্র বালাকে খাদ্য মন্ত্রী, শরৎ চন্দ্র মজুমদারকে সমবায় মন্ত্রী করা হয় এবং রসরাজ মন্ডল এবং অক্ষয় দাসকে প্রতিমন্ত্রী করা হয়।

১৯৫৮ সনের সামরিক শাসন জারীর পূর্ব পর্যন্ত নগেন্দ্রনাথ তালুকদারসহ অন্যান্য হিন্দু মন্ত্রী ও উপমন্ত্রীগণ যথারীতি বহাল ছিলেন।

১৯৫৮ সন হতে দীর্ঘদিন সামরিক শাসনের পরে ১৯৭০ সনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য এ নির্বাচনে ১৯৫৪ সনের মত সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা ছিল না। কেননা ১৯৫৪ সনের নির্বাচনের পরে পার্লামেণ্টের প্রথম অধিবেশন পৃথক নির্বাচনের পরিবর্তে “যুক্ত নির্বাচনের” বিষয় উত্থাপন করা হলে হিন্দু সম্প্রদায়ের MLA দের অধিকাংশ বিশেষ করে বর্ণ হিন্দু সম্প্রদায়ের MLA, কংগ্রেসপন্থী MLA এবং আওয়ামী  সমর্থিত MLA গণ যুক্ত নির্বাচনের পক্ষে ভোট দেয় ফলে চিরতরের জন্য “পৃথক নির্বাচনী ব্যবস্থা” রহিত হয়ে যায়। অথচ নির্বাচনী ইস্তেহারে কোন দলেরই পৃথক নির্বাচন পদ্ধতির পরিবর্তে যুক্ত নির্বাচনের বিষয় অন্তর্ভূক্ত ছিলনা। পার্লামেন্টে উত্থাপন করা হলে নগেন্দ্র নাথ তালুকদার, ডাঃ সতীশ চন্দ্র বালা, মধুসুদন সরকার, ভবানী শংকর বিশ্বাস, নীলকমল, কুবের চন্দ্র বিশ্বাস, শরৎ চন্দ্র বিশ্বাস, প্রমুখ নেতারা উক্ত অধিবেশনে প্রতিবাদ করলেও হিন্দু সম্প্রদায়ের পূর্বে উল্লেখিত অন্যান্য সদস্যরা যুক্ত নির্বাচনের পক্ষে ভোট দেয়ায় কণ্ঠভোটে যুক্ত নির্বাচনের বিষয়টি পাশ হয়ে যায়।

উক্ত পৃথক নির্বাচন ব্যবস্থা রহিত হয়ে গেলেও উপরে উল্লেখিত তপশীলি গখঅ গণ আসন সংরক্ষণের দাবী নিয়ে বিভিন্ন মহলে স্মারকলিপি প্রদানসহ দেন-দরবার করতে থাকেন, কিন্তু তাতে কেউই কর্ণপাত করেন নাই। অবশেষে ১৯৭০ সনের নির্বাচন এলো। এ নির্বাচনের সময় ও সংখ্যালঘুদের জন্য আসন সংরক্ষণের দাবী করা হলেও আওয়ামীলীগ বিষয়টির প্রতি কোন আমল দেয় নাই। ফলে মুসলীমলীগের জবাব ওয়াহিদুজ্জামানসহ মুসলিমলীগের অন্যান্য সিনিয়র নেতারা সংখ্যালঘুদের আসন সংরক্ষণের প্রয়োজনীয়তার বিষয়ে একমত পোষণ করলে তপশীলি নেতাগণের তাদের (মুসলিমলীগের) প্রতি আস্থা প্রদর্শন করা ছাড়া গত্যন্তর ছিলনা। ফলে কোন এলাকায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে তারা প্রাদেশিক আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

উক্ত ট্রাটেজিক কারণ নগেন্দ্র নাথ তালুকদার ও তার নিজ নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে তালাচাবী প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামীলীগ নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পশ্চিম পাকিস্তানীরা ক্ষমতা হস্তান্তর না করে এদেশে মিলিটারী রাজত্ব কায়েমের জন্য সেনাবাহিনী কর্তৃক হত্যাযজ্ঞ শুরু করলে যুদ্ধ শুরু হয়ে যায়। দীর্ঘ নয় মাস যুদ্ধের পরে এদেশ স্বাধীন হয়। এই স্বাধীনতা যুদ্ধের সময় নগেন্দ্র নাথ তালুকদারের একমাত্র পুত্র নীহার রঞ্জন তালুকদার (গ্রাজুয়েশনের পরে প্রথমে আগৈলঝাড়া বয়েজ স্কুলে পরে জহরের কান্দি হাই স্কুলে শিক্ষক হিসাবে কর্মরত থাকাকালীন সময়ে) কিডনী রোগে আক্রান্ত হওয়ায় ভারতে হেটে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। ফলে একমাত্র পুত্র নীহার রঞ্জনের প্রাণ বাঁচানোর তাগিদে তিনি গোপালগঞ্জ গমন করেন এবং সেখানে ডাক্তারের চিকিৎসাধীন থাকাকালীন সময়ে ২৯/১১/১৯৭১ খ্রিঃ তারিখে নীহার রঞ্জন মৃত্যুবরণ করার পরে ২০/১২/৭১ তারিখে তিন তার সদ্যেজাত নাতি (নীহার রঞ্জনের ছেলে জন্ম ১৩/১১/১৯৭১) স্ত্রী, পুত্রবধূ ও কন্যাসহ নিজ গ্রামের বাড়ীতে ফিরে আসেন।

পরবর্তীতে যুদ্ধকালীন সময়ে ভারতে না গিয়ে গোপালগঞ্জ থাকার কারণে তাকে ধৎৎবংঃ করা হলে, গোপালগঞ্জে থাকার সঠিক কারণ তথা তার নীহার রঞ্জনের অসুস্থতা ও মৃত্যু তথ্যাবলী দেয়ায় তাকে মুক্তি দেয়া হয়। একমাত্র ছেলের মৃত্যুতে তিনি ভেংগে পড়লেও ক্রমে ক্রমে সংসারের হাল ধরেন এবং জহরের কান্দি স্কুলের শিক্ষক হিসাবে যোগদান করেন (১৯৭২-৭৪)। কিন্তু রাজনীতি যার রক্তে মিশে আছে তিনি কি চুপ থাকতে পারেন। ১৯৮৫ সনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

৮৬/৮৭ সালে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত উপজেলা নির্বাচনেও তিনি অংশগ্রহণ করেন, কিন্তু প্রতিদ্বন্দ্বি প্রার্থী কাজী মন্টু কর্তৃক নির্বাচনের কয়েকদিন পূর্ব হতে শুরু করে নির্বাচনের দিন এলাকায় অধিকাংশ বুথে সন্ত্রাসী কার্যক্রম চালানো হলে ভোটারগণ ভোট দিতে না পারায় কাজী মন্টু উপজেলা চেয়ারম্যান হন। এলাক ায় তখন এক ত্রাসের রাজত্ব কায়েম হয়। ঐ সময় কাজী মন্টু কর্তৃক প্রত্যক্ষ ও পরোক্ষ চাপে কোটালীপাড়ায় হিন্দু চেয়ারম্যানগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা শুরু হয়।

সূয়াগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান বাবু তিলক এর বিরুদ্ধে বিভিন্ন মামলা রুজু হয় এবং তিনি arrest হন। রাধাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাবু বিষ্ণুপদ হালদার এর বিরুদ্ধে ১৩/১৪টি মামলা রুজু করা হয়। অবশেষে তিনিও arrest হন। রামশীল ইউনিয়নের চেয়ারম্যান নগেন্দ্রনাথ তালুকদার এর বিরুদ্ধেও ৮/৯টি মামলা রুজু হয়। উপজেলা চেয়ারম্যান কাজী মন্টু কর্তৃক প্রত্যক্ষ ও পরোক্ষ চাপে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় চেয়ারম্যান থাকাকালীন সময়েই তিনি ১৯৮৮ সালের ৭ মে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন।

তিনি বলেন যে, নগেন্দ্রনাথ তালুকদার আজ আমাদের মাঝে নেই কিন্তু জীবিত থাকাকালীন সময়ে সংখ্যালঘুদের অবস্থা পরিবর্তনের জন্য তার রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করেছেন, সংখ্যালঘুদের সে অবস্থার কোন পরিবর্তন আমরা আজও দেখছি না।

৪৭ পরবর্তী আমাদের দুর্দশার ও নিরাপত্তাহীনতার হাত থেকে বাঁচানো ও জাতিকে জাগানোর জন্য সঠিক নেতৃত্ব দানের নেতা কবে আসবে? উনি আহ্বান জানান তার আগমনের জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করতে এবং তিনি বলেন ভগবান বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজম্যহমপরিত্রানায় সাধুনং বিনাশয়চ: দৃষ্কৃতমধর্ম সংস্থাপনার্থায়-সম্ভাবামি যুগে যুগে।
হে ভগবান, আমাদের পরিত্রাণের জন্য আমাদেরকে রক্ষা করার জন্য তুমি নেতা রূপ আবিভূত হও।

উল্লেখিত বক্তব্যের পর  “ঢাকাস্থ বংশীয় আঞ্চলিক সম্মেলন ২০১৬” থেকে ঢাকা মহানগরের কমিটি গঠন করেন। এবং উক্ত কমিটির গঠনতন্ত্র মোতাবেক একটি শিক্ষা ট্রাস্ট গঠনের কথা বলেন শিক্ষা ট্রাস্টটি হবে।
(১) বংশীয় সামগ্রিক শিক্ষার উন্নয়নের জন্য একটি শিক্ষা ট্রাস্ট গঠন করা যাবে।
(২) এলাকার শিক্ষার মান উন্নয়নের জন্য এবং শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য এ ট্রাস্ট কাজ করবে।
(৩) নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি করতে পারবে।
(৪) এ ট্রাস্ট পরিচালনার জন্য ১১ (এগার) সদস্যের একটি কমিটি থাকবে। এ কমিটির মেয়াদ হবে ০৩ (তিন)  বছর। কমিটির পদসমূহ হবে নিম্নরূপঃ
(ক) সভাপতি (খ) সহ-সভাপতি (গ) সেক্রেটারী (ঘ) সহ-সেক্রেটারি (ঙ) দপ্তর সম্পাদক (চ) প্রচার সম্পাদক (ছ) সদস্য ৫ জন।
(৫) বংশীয় ও সমাজের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ।
(৬) বংশীয় ও সমাজের দরিদ্র মেধাবীদের উচ্চশিক্ষার ব্যবস্থা করা।
(৭) রত্নগর্ভা মা’কে বিশেষ সম্মাননা প্রদান।
(৮) শিক্ষার বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান।


এ ক্যটাগরির আরো খবর..