× Banner
সর্বশেষ
আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার পরিশোধে আরও এক বছর সময় দিলো বাংলাদেশ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৮ মে, ২০২২
সব ঋণের সুদ স্থগিত

বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাতে গত বছরে শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৭২৪ কোটি টাকা ঋণ দেয় বাংলাদেশ। ঋণ পরিশোধ করতে শ্রীলঙ্কাকে আরও এক বছর সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ রোববার (৮ মে) বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।

গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে সভায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক, ডেপুটি গভর্নর ও সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন।

কারেন্সি সোয়াপ ব্যবস্থায় নেওয়া ওই ঋণ ৩ মাসের মধ্যে পরিশোধের কথা ছিল। কিন্তু দেশটির আর্থিক অবস্থা ক্রমে আরও নাজুক হলে আগের কয়েক দফা মেয়াদ বাড়ানোর পর এবারও নতুন করে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক।


এ ক্যটাগরির আরো খবর..