× Banner
সর্বশেষ
শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল -মার্কিন রাষ্ট্রদূত শ্রম আইন সংশোধন নিয়ে শ্রমমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের রাষ্ট্রদূতের আলোচনা ডাসারে মাসিক আইনশৃঙ্লা সভা অনুষ্ঠিত  জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দেওয়া হবে শিক্ষার্থীদের – শিক্ষামন্ত্রী কোটালীপাড়ায় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার  ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে ৩৭৮১৪ পরিবারকে – প্রধানমন্ত্রী মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুই গবাদি পশুর মৃত্যু ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল

শ্রীমঙ্গল ভুনবীর ইউনিয়নে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা ও শপথ বাক্যপাঠ

admin
হালনাগাদ: শনিবার, ২৫ জুন, ২০১৬

হাবিবুর রহমান খান, শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়ন কে বাল্য বিবাহ মুক্ত ও শপথ পাঠসহ প্রচারণা মুলক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার ভুনবীর ইউনিয়নের দশরত হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও স্তানীও ইউনিয়ন পরিষদ আয়োজনে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গলের এনজিও এমসিডা, দশরত হাই স্কুল এন্ড কলেজ এর শিক্ষকবৃন্দের সহযোগীতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভুনবীর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শহীদুল হক। ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এ হামদি এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিল্পব কান্তি দাস, স্কুলের প্রধান শিক্ষক ঝলক চক্রবর্তী, এনজিও সংগঠন এমসিডার নির্বাহী পরিচালক মো. তহিরুল ইসলাম মিলন ও স্কুলের সাবেক প্রধান শিক্ষক রণেদ্র প্রসাদ ভট্টচার্য। অনুষ্ঠানে বাল্য বিবাহের কুফল সর্ম্পকে প্রেজেক্টরের মাধ্যমে প্রামান্য চিত্র দেখানো হয়।  এর আগে অনুষ্ঠান উপলক্ষে বাল্য বিবাহ প্রতিরোধে নাটক, গান বিভিন্ন পোষ্টার, মাইকিং, লিফলেট, ব্যানার, ফ্যাষ্টুনসহ বিভিন্ন জনসচেতনামুলক প্রচারণা চালানো হয়।

অনুষ্ঠানে উপসি’ত সকলেই একমতসহ শপথ গ্রহন করেন যে এলাকায় বাল্য বিবাহ দিবনা, করব না এবং সহযোগীতা করবনা। এসময় প্রধান অতিথি মো. শহীদুল হক উপসি’ত সবার মতামত নিয়ে বাল্য বিবাহ মুক্ত শপথ বাক্যপাঠ এবং সভাপতি এই ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষাণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..