× Banner
সর্বশেষ
৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী বিশ্বকাপ চলে যাবে, কিন্তু আমরা কি আমাদের সম্পর্কগুলো বাঁচিয়ে রাখতে পারব? কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি বিয়ের পর কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২ তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে প্রায় ২০০০ জনের মৃত্যু

লক ডাউনে অসহায়দের বাড়ীতে খাদ্য পৌছে দিচ্ছে শ্রীমঙ্গল টিএসএস

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ এপ্রিল, ২০২০
শ্রীমঙ্গল টিএসএস

জগদীশ দাশ, মৌলভীবাজার প্রতিনিধিঃ মানব সেবাই মূলমন্ত্র এই স্লোগানকে বুকে ধারন করে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার তরুন সনাতনী সংঘ(টি.এস.এস) শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্যরা সুবিধা বঞ্চিত মানুষের বাড়ীতে বাড়ীতে গিয়ে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরন করছে।
সংগঠনটির সদস্যরা বলেন বর্তমানে সারা বিশ্বের করোনা নামক মহামারির কারনে বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের আয়ের পথ বন্ধ থাকায় আমরা শ্রীমঙ্গল উপজেলার নিম্ন মধ্যবিত্ত মানুষের খাবারের যোগান দিতে ধর্ম বর্ন নির্বিশেষে সকল মানুষের মাঝে আমাদের সাধ্যমত দ্রব্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।
আমরা শ্রীমঙ্গল উপজেলার শহর শহরতলী সহ কয়েকটি ইউনিয়নে আজ ১ম ধাপে ৩০০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় চাউল, ডাল, আলু, লবন ও তৈল বিতরন করি।
এই সময় সংগঠনের সভাপতি বিশ্বজিত অধিকারী পলক বলেন দেশের এই পরিস্থিতিতে সকল ধর্মীয় ও সামাজিক সংগঠন গুলোকে সরকারের পাশাপাশি এগিয়ে আসা উচিত। এজন্য তিনি সকল সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলিকে নিম্ন মধ্যবিত্ত মানুষের পাশে দাড়াঁনোর আহব্বান জানান।
সাধারন সম্পাদক বিশ্বনাথ আদিত্য সৌরভ বলেন, আমরা স্বাস্থ্য বিভাগের দেওয়ার নিময় মেনে সুবিধা বঞ্চিত মানুষকে এক জায়গায় জড়ো না করে মানুষের বাড়ী বাড়ী গিয়ে আমাদের সাধ্যমত দ্রব্য সামগ্রী বিতরন করছি এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন দেশের এই পরিস্থিতিতে দলমত ভুলে মানুষ মানুষের জন্য এগিয়ে আসা উচিত। কেননা মানুষ বাচলে দেশ বাচবে। তাছাড়া সকলকে বাসায় থাকার জন্য ও আহব্বান জানান তিনি।
জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শম্ভু সরকার রবিন বলেন আমরা মানুষের বাসায় গিয়ে খাবার পৌছে দিব তাই তিনি সকলকে হোম কোয়ারেন্টাইন মেনে চলার অনুরোধ করেন। এই সময় সংগঠনের সভ-সভাপতি আকাশ রায়, সহ-সাধারন সম্পাদক বিজয় দাস, সদস্য রাজন দাস, মিঠুন রায়, গোপন ঋষি, রুপন ভট্টাচার্য্যসহ অনেকে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..