শ্রীমঙ্গল ছেড়েছে পারাবত এক্সপ্রেস

মৌলভীবাজার প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটির কারণে মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়া আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন মেরামত শেষে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

আখাউড়া-সিলেট রেলপথের শ্রীমঙ্গল স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেট অভিমুখী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন সোমবার ভোর ৬টা ৪০ মিনিটে ছেড়ে এসে সকাল পৌনে ১১টায় শ্রীমঙ্গল পৌঁছে। শ্রীমঙ্গল স্টেশনে আসার পর দেখা যায় ট্রেনের ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি থাকায় ট্রেনটি স্টেশনে আটকে থাকে।

শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারাবত ট্রেনের ইঞ্জিনের বাফার হুক ভেঙ্গে যায়। অন্য একটি ইঞ্জিন দিয়ে ত্রটিযুক্ত পারাবত ট্রেনের ইঞ্জিন টেনে কুলাউড়া জংশন স্টেশনে নিয়ে মেরামত করে আবারও শ্রীমঙ্গলে এনে পারাবত ট্রেন এখন সিলেট যাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।