× Banner
সর্বশেষ
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব – শিক্ষামন্ত্রী কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে – প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শ্রীমঙ্গলে অসহায় পাঁচ পরিবার বন্দি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬

হাবিবুর রহমান খান,শ্রীমঙ্গল: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার প্রভাবশালী ব্যক্তি কর্তৃক রাস্তা বন্ধ করায় এক গ্রামের ৫টি অসহায় পরিবার অবর্ণনীয় দুর্ভোগের মুখে পড়েছে। চলাচলের একমাত্র রাস্তাটি কেঁটে বেঁড়া দেয়ায় অসহায় ওই ৫ পরিবারের সদস্যরা এক প্রকার বন্দী জীবন যাপন করছেন।

উপজেলার সিদুরখান ইউপির দক্ষিণটুক নামে গ্রামে প্রায় ১০/১২টি পরিবার দীর্ঘ দিন ধরে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। প্রত্যন্ত এ গ্রামীণ জনপদে এই পরিবারগুলোর চলাফেরার জন্য নির্দিষ্ট কোন রাস্তা না থাকায় তারা পার্শ্ববর্তী মরা গাঙ নামে একটি ছড়ার পাশ দিয়ে এ যাবতকাল পর্যন্ত চলাচল করে আসছিলেন।

স্থানীয় এলাকবাসী অভিযোগ করেন, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি সম্প্রতি পার্শ্ববর্তী মরা গাঙ নামে ছড়ার পাশের এই রাস্তার প্রায় ২৫০ ফুট মাটি কেঁটে বেঁড়া দেন। আর এতেই রাস্তাটি সংকীর্ণ হয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে।

এছাড়া ছড়ার উপর একটি বাঁশের সাঁকো ভেঙে ফেলায় ছড়ার এপার ওপার যাতায়াত বন্ধ হয়ে যায়। বিকল্প ব্যবস্থা না থাকায় এই রাস্তার উপর নির্ভরশীল পরিবারগুলো চরম দুর্ভোগের মুখে পড়েছেন।

সরেজমিনে গিয়ে জানা গেছে, এই রাস্তার অভাবে এখানকার ৭টি পরিবার বিবাদ এড়াতে এরই মধ্যে শ্রীমঙ্গল শহরে নতুন করে বসতি গড়ে তুললেও বাকি পরিবারগুলো সেখানেই রয়ে গেছেন।

রাস্তা বন্ধ করার প্রতিবাদে ৫ পরিবারের পক্ষে সিরাজুল ইসলাম গত ২৫ এপ্রিল স্থানীয় সিন্দুরখান ইউপি চেয়ারম্যানের মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে স্থানীয় উদ্যোগী যুবক হারিছ মিয়া শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিষয়টির সুষ্ঠু সমাধানে প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করেন।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরুল হুদা অভিযোগের সত্যতা যাচাই করতে গত ১৯ মে ঘটনাস্থল পরিদর্শনে কর্মকর্তা প্রেরণ পূর্বক তার কার্যালয়ে এক শুনানির আয়োজন করেন।

এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় তিনি ‘পাবলিক ইজমেন্ট রাইট’ আইন লঙ্ঘিত করার দায়ে একই গ্রামের মতিউর রহমান নামে ওই প্রভাবশালীকে নোটিশ পাঠান।

এতে গ্রামের ৫ পরিবারের সদস্যদের যাতায়াতের ছড়ার পাশের রাস্তায় চলাচলে কোন রকম বিঘ্ন সৃষ্টি না করতে, অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

এ বিষয়ে মতিউর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রকৃত পক্ষে এখানে কোন রাস্তা নেই, আর আমি জমির বৈধ মালিক, এসিল্যান্ড বলেলই রাস্তা দিতে হবে এমন তো কোন কথা নেই।


এ ক্যটাগরির আরো খবর..