× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

শ্রমিক কল্যাণ তহবিলে চার কোম্পানি লভ্যাংশ জমা দিল ৬ কোটি ৯৫ লাখ টাকা

ACP
হালনাগাদ: বুধবার, ১০ আগস্ট, ২০২২
চার কোম্পানি লভ্যাংশ জমা দিল ৬ কোটি ৯৫ লাখ টাকা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে চার কোম্পানি- মেঘনা পেট্রোলিয়াম, সিমেন্ট কোম্পানি লাফার্জ হোলসিম, ইস্পাত কোম্পানি বিএসআরএম এবং অক্সিজেন লিন্ডে বাংলাদেশ গত এক বছরের লভ্যাংশ জমা দিয়েছে ৬ কোটি ৯৫ লাখ টাকা ।

আজ সচিবালয়ে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাথে সাক্ষাৎ করে কোম্পানি চারটির প্রতিনিধিদল নিজ নিজ কোম্পানির পক্ষে প্রতিমন্ত্রীর হাতে ৬ কোটি ৯৫ লাখ ৭৪ হাজার ৪ টাকার চেক তুলে দেয়।

লাফার্জ হোলসিমের পক্ষে চিফ করপোরেট এফেয়ার্স অফিসার এবং মানবসম্পদ পরিচালক আসিফ ভূঁইয়ার নেতৃত্বে ২ কোটি ২৫ লাখ ৯২ হাজার ২৭ টাকা, বিএসআরএম এর পক্ষে হেড অভ্ করপোরেট এফেয়ার্স সৌমিত্র কুমার মুৎসুদ্দির নেতৃত্বে ১ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ২৯৩ টাকা, মেঘনা পেট্রোলিয়ামের পক্ষে জসিম উদ্দিন ১ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৬৮৪ টাকা এবং অক্সিজেন কোম্পানি লিন্ডে বাংলাদেশের পক্ষে মানবসম্পদ বিভাগের সহযোগী পরিচালক সাইকা মাজেদের নেতৃত্বে ৭৮ লাখ ৬৫ হাজার টাকার চেক জমা দেন।

দেশি, বিদেশি এবং বহুজাতিক মিলে ২৬৫টি প্রতিষ্ঠান তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ নিয়মিত এ তহবিলে জমা দিয়ে আসছে। আজ  পর্যন্ত এ তহবিলে জমার পরিমাণ প্রায় ৭শ’ ৪৭ কোটি টাকা। শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণের জন্য বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সরকার ফাউন্ডেশন তহবিল গঠন করে। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যু, আহত ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেয়া হয়। এখন পর্যন্ত ১৫ হাজার ২৩৭ শ্রমিককে এ তহবিল থেকে প্রায় ৬৬ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

চেক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, বিএসআরএম এর আইআর এবং এমপ্লয়ি এনগেজমেন্ট সিনিয়র ম্যানেজার মোঃ ইসমাইল, মেঘনা পেট্রোলিয়ামের সহকারী জেনারেল ম্যানেজার জসিম উদ্দিন আহমেদ এবং লিন্ডে বাংলাদেশের আইআর ও এডমিনের সহযোগী জেনারেল ম্যানেজার সুফিয়া ওয়াহেদ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..