× Banner
সর্বশেষ
আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন

শ্যামল কান্তি ভক্তের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে মানববন্ধন

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ এক শিক্ষিকার চাকরি এমপিওভুক্ত করে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আটক নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার আবদুল লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছেন জাতীয় হিন্দু মহাজোট।

আজ ২৬ মে শুক্রবার সকাল ১০.০০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এ দাবী জানান।

মানব বন্ধনে এডঃ দীনবন্ধু রায়ের সভাপতিত্বে এক পথ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মানিক চন্দ্র সরকার,ডঃ সোনালী দাস, ভারপ্রাপ্ত মহাসচিব উত্তম কুমার দাস, গোবিন্দ চৌধুরী, আর্ন্তজাতিক সম্পাদক রিপন দে, মহিলা সম্পাদিকা এ্যাডভোকেট প্রতীভা বাকচী, যুব বিষয়ক সম্পাদক সমিরণ বড়াল, ছাত্র বিষয়ক সম্পাদক সুমন সরকার,ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক মনি শঙ্কর মন্ডল, ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মিঠু রঞ্জন দেব, হিন্দু যুব মহাজোট এর সাধারণ সম্পাদক মিল্টন বসু, প্রচার সম্পাদক সজীব মৃধা, হিন্দু ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক প্রশান্ত হালদার, সাংগঠণিক সম্পাদক সাজেন বল, দপ্তর সম্পাদক হরেকৃষ্ণ বারুরী, জীবন কুমার রায়, ধ্রুব বারুরী, নয়ন হালদার, প্রসজিৎ মধু প্রমূখ।

বক্তাগণ বলেন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে কান ধরে উঠবস করার পর এখন আবার ঘুষ গ্রহণের মিথ্যা অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এতে দেশের সাধারণ মানুষ লজ্জিত শুধু নয়; মানুষ আতঙ্কগ্রস্থও। দেশে একের পর এক হিন্দুদের বাড়ীঘর ভাংচুর, জমি দখল, মঠ মন্দির ভাংচুর, শিক্ষকদের নানা অযুহাতে নির্যাতন নিপিড়ন অপমানে অতিষ্ঠ হয়ে মানুষ নিরবে দেশত্যাগ করছে। এ অবস্থা চলতে থাকলে দেশ অচিরেই হিন্দু শুন্য হবে। প্রতিদিনই দেশের কোন না কোন স্থানে হিন্দু বাড়ীঘর জমি জমা দখল, ভয় ভীতি প্রদর্শন করে দেশত্যাগে বাধ্যকরণ, হত্যা, হত্যা প্রচেষ্টা, ধর্মান্তরকরণ, মঠ মন্দির প্রতিমা ভাংচুর ও কিশোরী অপহরণ চলছে। বরাবরের মত সরকার অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করতে ও শাস্তি বিধান করতে ব্যর্থ হয়েছে।

বক্তাগণ আগামী ৩ দিনের মধ্যে শ্যামল কান্তি ভক্তের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাাহারের দাবী জানান; অন্যথায় হিন্দু মহাজোট সারা দেশে ব্যাপক গণআন্দোলন গড়ে তুলে সরকারকে দাবী আদায়ে বাধ্য করবেন বলে হুসিয়ারী দেন নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..