× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

শ্যামনগর নীলডুমুর ১৭ বিজিবির অভিযানে ৫ কোটি টাকার এলএসডি মাদক উদ্ধার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
এলএসডি মাদক উদ্ধার

সাতক্ষীরা জেলার দেবহাটা সীমান্ত এলাকা থেকে ৫ কোটি ২০ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৫ বোতল ভারতীয় মাদক এলএসডি এবং ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে নীলডুমুর ১৭ বিজিবি। এলএসডি মাদক উদ্ধার

নীলডুমুর ১৭ বিজিবি ২৭ আগস্ট মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সাতক্ষীরা জেলার দেবহাটা সীমান্ত হতে গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির সিগন্যালস্, অধিনায়ক, লেঃ কর্ণেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদারের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল ২৬ আগস্ট সোমবার রাত আনুমানিক সাড়ে ১০ টায় ০৫ বোতল ভারতীয় এলএসডি (১০০ এমএল) এবং ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। যার মূল্য ০৫ কোটি ২০ লক্ষ ২০ হাজার টাকা।

উল্লেখ্য, বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী ব্যক্তি দৌড়ে গ্রামের অভ্যন্তরে পালিয়ে যায়। জব্দকৃত মাদকদ্রব্য সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সীমান্তে মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি ‘জিরো টলারেন্স নীতি’ কঠোরভাবে অনুসরণ করছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে অধিনায়ক, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) আশ্বস্থ করেন।


এ ক্যটাগরির আরো খবর..