× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

ACP
হালনাগাদ: বুধবার, ১১ মার্চ, ২০২৬
শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বেসরকারী সংস্থা রুপান্তরের আয়োজনে মঙ্গলবার (১১ মার্চ)অফিসার্সক্লাব মিলনায়াতনে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপি এ সভায় প্লাস্টিক ও পলিথিনের মাধ্যমে সুন্দরবন দুষণের ভয়াবহতা, দুষণ প্রতিরোধে দক্ষতা ও জ্ঞানার্জন করে নিজ নিজ স্থান থেকে কার্যকর ভূমিকা পালন করা, পলিথিন ব্যবহার বন্ধ করা ও আইন বাস্তবায়ন, বজ্য ব্যবস্থাপনা
সহ বিভিন্ন বিষয় আলোচনা সহ মাল্টিমিডিয়া প্রেজেন্টটেশন করা হয়।

রূপাপন্তরের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং আশিকুর রহমানের  সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, প্রভাষক জি আব্দুল ওহাব, শিক্ষক রনজিৎ বর্মন,প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম প্রমুখ। যুব ফোরামের সদস্য সহ নেতৃবৃন্দের সমন্বয়ে অভিজ্ঞতা বিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।

অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তারা  প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে নিজেদের ধারনাকে বাড়িয়ে তোলা এবং সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে স্থানীয় সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান সমূহ ও বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে কার্যকরী যোগাযোগ ও এ্যাডভোকেসি করার কৌশল সম্পর্কে এবং নিজেদের দক্ষতা বিষয়েও আলোচনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..