× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 শ্যামনগর (সাতক্ষীরা ) প্রতিনিধি

শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার

ACP
হালনাগাদ: সোমবার, ৪ মে, ২০২৬
শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ

সাতক্ষীরার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষ পরামান্যকে উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ।

সোমবার(৪এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার সুন্দরবন বাজার থেকে অফিসার ইনচার্জ খালেদুর রহমানের নেতৃত্বে তাকে উদ্ধার করা হয়।  এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার মুখে জলদস্যুরা তাকে সুন্দরবন থেকে মীরগাং নদীর পাড়ে রেখে যায়।

শ্যামনগর উপজেলা প্রাণি সম্পদ অফিসের কৃত্রিম প্রজনন কর্মী অনিমেষ পরামান্য উপজেলার কৈখালী ইউপির বৈশখালী গ্রামের মৃত নিতাই পরামান্যের ছেলে।

গত শনিবার(২মে) বিকালের দিকে গরুর চিকিৎসা দেওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়।   পর  বাড়ীতে না আসায় পরিবারের পক্ষ থেকে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী করা হয়।

অনিমেষের ভাষ্যমতে দুই দিন তাকে বনের মধ্যে থাকা নৌকায় আটকে রাখা হয়।  খাবার খাওয়ার সময় ছাড়া সারাক্ষণ হাত পা বেঁধে রাখা হত।  তাকে জিম্মি করে পরিবারের কাছে মোবাইল করে ২০ লাখ টাকা মুক্তিপন দাবী করা হয়।  তিনি জানান বিষয়টি পুলিশকে পরিবারের পক্ষ থেকে জানানোর কারণে অনিমেষকে মারধোর করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান শনিবার রাতে অভিযোগ পেয়ে তারা অভিযানে নামেন।  অনিমেষকে জিম্মি করার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..