× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

শ্যামনগরে বিজ্ঞান সভা ও বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতা

Kishori
হালনাগাদ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
শ্যামনগরে বিজ্ঞান সভা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ হল রুমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহায়তায় বিজ্ঞান সভা, বিজ্ঞান বক্তৃতা ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশ। প্রধান অতিথি বক্তব্যে বিজ্ঞান শিক্ষার প্রচার প্রসারের কথা বলেন। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান র্চ্চার আহব্বান জানান। শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরতে বিজ্ঞান বিষয়ে জনসচেতনতার কথা বলেন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর এস.এম আবু হান্নানের সঞ্চালনায় উপজেলার বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশ গ্রহনে প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের শিক্ষক রাফছানজানি, শ্যামনগর আতরজান মহিলা কলেজের শিক্ষক কৃষ্ণা রায় সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ডা.সঞ্জীব দাশ।


এ ক্যটাগরির আরো খবর..