× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা

ACP
হালনাগাদ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা
শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(২৭ জুলাই) দুটি বেসরকারী ক্লিনিককে মোবাইল কোর্টে উপজেলা প্রশাসন কর্তৃক জরিমানা করা হয়েছে।

উপজেলা ভূমি অফিস সুত্রে প্রকাশ, উপজেলার আটুলিয়া ইউনিয়নের ডাঃ ফার্নাদো মা ও শিশু হাসপাতাল এবং প্রযুক্তি ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ক্লিনিক দুটির সরকারি অনুমোদন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অনুমোদিত ডাক্তার না থাকায় উভয় প্রতিষ্ঠানকে দুই হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।  একই সাথে দ্রুত এক মাসের মধ্যে কাগজপত্র সম্পূর্ণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন।  এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।

উপজেলা সহকারী কমিশনার ভূমি বলেন ক্লিনিক দুটির সরকারি অনুমোদন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অনুমোদিত চিকিৎসক না থাকায় উভয় প্রতিষ্ঠানকে মেডিকেল প্রাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ অনুযায়ী দুই হাজার করে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।  একই সাথে দ্রুত কাগজপত্র সম্পূর্ণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..