× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

প্রতারনা আর এক নাম শার্শার গোগা বাজারের দি শোভা ডেন্টাল কেয়ার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ মে, ২০২০
শোভা ডেন্টাল কেয়ার

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ শার্শার গোগা বাজারে দি শোভা ডেন্টাল নামে একটি দন্ত চিকিৎসা কেন্দ্র গড়ে উঠেছে। মাধ্যমিক গন্ডি  না পেরিয়ে রেজাউল নামে একজন চিকিৎসক এখানে দাঁতের চিকিৎসা দিয়ে থাকেন। এই চিকিৎসা কেন্দ্রের নেই কোন রেজিষ্ট্রেশন, নেই প্রয়োজনীয় শিক্ষা। গ্রামের সহজ সরল মানুষদের নিকট থেকে রেজাউল ও তার স্ত্রী মিনারা খাতুন হাতিয়ে নিচ্ছে অবৈধ ভাবে হাজার হাজার টাকা। এরকম অভিযোগ করেছে ওই এলাকার একাধিক স্থানীয়রা।
স্থানীয় মিজান নামে একজন সাধারন দন্ত রোগি বলেন আমি রেজাউলের দি শোভা ডেন্টাল কেয়ারে গিয়েছিলাম চিকিৎসা নিতে। সেখানে যাওয়ার পর আমার দাতে খুচাখুচি করে আমাকে বলে আপনার দাতের অবস্থা ভালো না। আপনার ক্যান্সার হতে পারে। নানা বিধ চিকিৎসা দেখায়। তার নিকট থেকে নিলে ক্যান্সার থেকে বাাঁচা যাবে। ভয়ে বাধ্য হই আমি তার কাছে চিকিৎসা নিতে। এভাবে একমাস কেটে যায় আমার ব্যাথা যন্ত্রনা তীব্র হতে থাকে। এদিকে রেজাউলকে হিসাব বিহীন অগনিত টাকা দিয়েছি ক্যান্সার এর ভয়ে। তার চিকিৎসায় কোন উপকার না হওয়ায় বাধ্য হই আমি নাভারন যেয়ে চিকিৎসা নিতে। একদিন চিকিৎসা নেওয়ার পর আমি পুরোপুরি ভালো হয়ে যাই।
স্থানীয় আরো কয়েকজন একই ধরনের অভিযোগ করেন। সরাসরি ডাক্তার রেজাউল ইসলাম রেজার কাছে তার লেখা পড়া জানতে চাইলে সে এলোমেলা করতে থাকে। এক পর্যায় বলে সে এইচ এসসি পাশ। কত শালে এসএসসি আর কত শালে এইচ এসসি পাশ জানতে চাইলে সে বলতে পারে না। এরপর তার স্ত্রী বলে সত্য কথা । রেজাউল লেখা পড়া বেশী জানে না। সে বিদেশ ছিল। সেখানে একজনের কাছে কাজ শিখে সে নিজেই ডেন্টাল এর একটি ক্লিনিক খুলেছে।
ক্লিনিকটির কোন রেজিষ্টেশন আছে কি না জানতে চাইলে বলে আবেদন দেওয়া আছে হয়ে যাবে।
তবে এলাকার একাধিক ভুক্তভোগির অভিযোগ রেজাউল ডাক্তার প্রতারনার মাধ্যেমে মানুষকে ভয় ভিতী দেখিয়ে অর্থ আদায় করে থাকে। সেই সাথে তার একটি ফার্মেসী আছে; সেই ফার্মেসী থেকে সে অপ্রয়োজনীয় ঔষুধ ধরিয়ে দেয়।


এ ক্যটাগরির আরো খবর..