× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

শোক পালন না করায় পৌর সচিব আটক

admin
হালনাগাদ: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকীতে শোকে সারাদেশের মানুষ ছিল অশ্রুসিক্ত। তবে সরকারিভাবে দিবসটি পালনের নির্দেশ থাকলেও মৌলভীবাজার পৌরসভায় তা করা হয়নি। এমনকি জাতীয় পতাকাও অর্ধনমিত রাখা হয়নি। এজন্য পৌর সচিব সৈয়দ আবু জহরকে (৪৬) আটক করেছে পুলিশ।

রোববার দুপুর আড়াইটার দিকে পৌরসভা কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে পৌরসভার উদ্যোগে কোনো কর্মসূচি পালিত হয়নি। এমনকি জাতীয় পতাকাও অর্ধনমিত রাখা হয়নি। এজন্য পৌরসভা কার্যালয় থেকে সচিব আবু জহরকে আটক করা হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি কর্মসূচি পালন না করায় তাকে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..