× Banner
সর্বশেষ
“বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ

শৈলকুপা সাপে কাঁটা রোগীদের অপচিকিৎসা বন্ধে ওঝাঁদের সাথে পুলিশের মতবিনিময় সভা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Ojha-and-Police.jpg

ঝিনাইদহ প্রতিনিধি ॥
সাপে কাটা রোগীদের অপচিকিৎসা বন্ধে ঝিনাইদহের শৈলকুপায় ওঝাদের সাথে মতবিনিময় সভা করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে শৈলকুপা থানার চত্বরের সার্ভিস ডেলিভারি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করে থানা পুলিশ। এসময় উপস্থিত ছিলেন শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসীন হোসেন। আলোচনা সভায় শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামের ৩৫ জন ওঁঝা অংশ নেয়।
এসময় ওসি জাহাঙ্গীর আলম বলেন, শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামে কাউকে সাপে দংশন করলে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে। কোন প্রকার ওঁঝা বা কবিরাজের কাছে নিয়ে যাওয়া যাবে না। ওঁঝাদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ যেন দায়িত্ব নিয়ে বিষ নামানো বা চিকিৎসার নামে অবহেলা করে কোন সাপে কামড়ানো রোগীর মৃত্যুর কারণ না হয়। এ ঘটনা ঘটলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..