× Banner
সর্বশেষ
“বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ

শৈলকুপায় ভাইস চেয়ারম্যানের সমর্থকদের উপর হামলা, আহত-৭, আটক-৪

admin
হালনাগাদ: বুধবার, ২০ মার্চ, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাত জন গুরুতর আহত হয়ে শৈলকুপা হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার রয়েড়া বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে উড়োজাহাজ প্রতিকের ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লার লোকজন নির্বাচনী সভা শেষে রয়েড়া বাজারে পৌছলে নৌকার কর্মী-সমর্থকরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে কমপক্ষে সাত জন আহত হয়। আহতদের মধ্যে রয়েড়া গ্রামের মৃত জাহিদ মুসল্লীর ছেলে নজরুল ইসলাম, মৃত নিয়ামত হোসেনের ছেলে জাহিদুল ইসলাম, রাজ্জাকের ছেলে আমির, আসালত মন্ডলের ছেলে সিদ্দিক ও বেলায়েত মন্ডলের ছেলে কামরুলকে গুরুতর অবস্থায় শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লা জানান, নৌকা প্রতিকের প্রার্থীরা তার কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছে।

অপরদিকে নৌকা প্রতিকের প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার অভিযোগ করেন, রয়েড়া বাজারে অবস্থিত তার নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছে বলে শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..