× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

শেয়ারবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবস

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
পুঁজিবাজারে সচল লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০ আগস্ট) লেনদেন চলছে।

বৃহস্পতিবার এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১৮১টির এবং অপরির্বতিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ার।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে যথাক্রমে ১০৯১ ও ১৬৩৫ পয়েন্টে রয়েছে। এসময়ের মধ্যে লেনদেন হয়েছে ২৮০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিকে এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে আপডেট ভার্সনের ওয়েবসাইটে যান্ত্রিক সমস্যা দেখা যায়। আপডেট ভার্সন ওয়েবসাইটে ভিজিট করতে পারেননি অধিকাংশ বিনিয়োগকারীরা। এতে বিনিয়োগকারীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। অধিকাংশ বিনিয়োগকারী ব্রোকারেজ হাউজে না গিয়ে ওয়েবসাইট ভিজিট করে শেয়ার ক্রয়-বিক্রয় করেন। এসব বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি বিভ্রান্তির মধ্যে পড়তে দেখা গেছে।

অপরদিকে লেনদেন শুরুর এক ঘণ্টা পর বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৭৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৬৫১ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়।

বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের মধ্যে ৪৬টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৬৮টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দর।


এ ক্যটাগরির আরো খবর..