× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

শেয়ারবাজারে আসতে প্রস্তুতি নিচ্ছে দ্বিতীয় শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

শেয়ারবাজারে আসতে প্রস্তুতি নিচ্ছে দ্বিতীয় শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি। ঢাকা ও চট্টগ্রাম শেয়ারবাজার থেকে ৫২৩ কোটি ৭৯ লাখ টাকা উত্তোলন করবে কোম্পানিটি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার কুয়ালালামপুরে রবি’র মূল কোম্পানি আজিয়াটা গ্রুপের বোর্ড মিটিংয়ে রবিকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিবন্ধনের জন্যে অনুমতি দেয়ার সিদ্ধান্ত হয়।

বরি’র পক্ষ থেকে বলা হচ্ছে, ১০ টাকা মূল্যে শেয়ার ছাড়া হবে। এজন্য তাদেরকে ৫২ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার শেয়ার ছাড়তে হবে, যা তাদের মূল শেয়ারের ৬ দশমিক ৮৩ শতাংশ।

রবি’র হেড অব করপোরেট অ্যাফেয়ার্স শাহেদ আলম জানান, কর্পোরেট ট্যাক্স ১০ শতাংশ কম পাওয়াকে প্রধান শর্ত হিসেবে উল্লেখ করেছেন তারা। বর্তমানে কর্পোরেটর ট্যাক্স ৪৫ শতাংশ। এছাড়া, গত বাজেট থেকে কার্যকর হওয়া মোট রাজস্বের ওপর দুই শতাংশ হারে নূন্যতম ইনকাম ট্যাক্স আরোপ করে সরকার। পুজিবাজারে নিবন্ধনের শর্ত হিসেবে এটিও প্রত্যাহার চাওয়া হয়েছে।

আজিয়াটা জানিয়েছে, ২০২০ সালের চতুর্থ প্রান্তিকের মধ্যে আইপিও এবং নিবন্ধনের কাজ শেষ করতে চায় তারা। গত ডিসেম্বর পর্যন্ত রবির মোট কার্যকর গ্রাহক আছে ৪ কোটি ৭৩ লাখ, যা দেশের মোট কার্যকর মোবাইল সংযোগের প্রায় ৩০ শতাংশ। দেশের মোবাইল ফোন অপারেটরদের মধ্যে গ্রামীণফোনের পর রবি শেয়ারবাজারে নিবন্ধিত হতে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..