× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ডেস্ক রিপোর্টার

শেষ প্রস্তুতি ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

Dutta
হালনাগাদ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
bcb

আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আজ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। জয় দিয়ে বিশ্বকাপে প্রস্ততি সাড়তে মাঠে নামবে টাইগাররা। গৌহাটিতে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। টপ অর্ডারের দৃঢ়তায় প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়েছিলো টাইগাররা। গৌহাটিতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় শ্রীলংকা। ব্যাটিং সহায়ক উইকেটে দারুন শুরু করে শ্রীলংকা। বিনা উইকেটে ১শ রান পেয়েও যায় তারা। পরবর্তীতে বাংলাদেশকে লড়াইয়ে ফেরায় বোলাররা। বড় সংগ্রহের আভাস দেয়া শ্রীলংকাকে ২৬৩ রানে অলআউট করে দেয় বাংলাদেশের বোলাররা। বোলিংয়ে স্পিনার মাহেদি হাসান ৩টি, তানজিম হাসান সাকিব-শরিফুল ইসলাম-নাসুম আহমেদ ও মেহেদি হাসান মিরাজ ১টি করে উইকেট নেন।

জবাবে বাংলাদেশকে ২০.৪ ওভারে ১৩১ রানের সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন দাস। ১০টি চারে ৫৬ বলে ৬১ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন লিটন। ১০টি চার ও ২টি ছক্কায় ৮৮ বলে ৮৪ রান করেন তানজিদ। তিন নম্বরে নেমে হাফ-সেঞ্চুরি করেন ঐ ম্যাচের অধিনায়ক মিরাজ। পাঁচ নম্বরে নামা মুশফিকুর রহিমকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন মিরাজ। ৫টি চার ও ২টি ছক্কায় ৬৪ বলে অপরাজিত ৬৭ রান করেন মিরাজ। ৪৩ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন মুশফিক। চার নম্বরে নেমে ১ বল খেলে বিনা রানে আউট হন তাওহিদ হৃদয়। গোড়ালির ইনজুরির কারনে শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেননি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটিং-বোলিং করেননি নাজমুল হোসেন শান্ত ও মুস্তাফিজুর রহমানও।

এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে ২৪টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫টিতে জয় ও ২৪টিতে হেরেছে টাইগাররা। এ বছরের মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলো বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। বাংলাদেশের ম্যাচের দিন থিরুবানন্তপুরমে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে লড়বে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের ছুঁড়ে দেয়া ৩৪৬ রানের টার্গেট স্পর্শ করে ৫ উইকেটে জয় পেয়েছিলো নিউজিল্যান্ড। বৃষ্টির কারনে আফগানিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো।


এ ক্যটাগরির আরো খবর..