ঋষি কাপুরকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে পরিবারের অল্প কজন সদস্য ও বলিউডের স্বজনরা মিলে।করোনার প্রভাবে লকডাউন মেলেই শেষ কৃত্য করছেন কাপুর পরিবার। দু বছর ক্যান্সারে ভোগার পর বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর।
বলিউড তারকাদের অনেককেই দেখা গেছে সাদা পোশাকে। তাঁদের মুখ ছিল মাস্কে ঢাকা, আর দুই হাতে ছিল গ্লাভস। কেবল জামা বদলানোর সময় পাননি ছেলে। হাতের কাছে যে ডেনিম ছিল, সেগুলো গায়ে চড়িয়েই বাবার প্রতি শেষ কাজ করতে শ্মশানে উপস্থিত হয়েছে একমাত্র ছেলে রণবীর কাপুর।
বৃহস্পতিবার ফুলসজ্জিত একটি অ্যাম্বুলেন্সে করে বলিউড তারকা ঋষি কাপুরকে নেওয়া হয় মুম্বাইয়ের চন্দনওয়ারি শ্মশানে। অভিষেক বচনকে দেখা গেছে ঋষির দেহবাহী অ্যাম্বুলেন্সকে পথ দেখিয়ে দিচ্ছেন। কিংবদন্তি অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হয়েছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়, অভিনেতা সাইফ আলী খান, কারিনা কাপুর খান, আলিয়া ভাট, আরমান জৈন, ধনকুবের অনিল আম্বানীসহ আরও অনেকে। ঋষি কাপুরের বিদায়বেলা ভিডিওতে ধরে রেখেছেন আলিয়া ভাট।
জ্যাকুলিন ফার্নান্দেজ লিখেছেন, “‘হাউসফুল টু” ছবির শুটিংয়ের দিনগুলোর কথা আমি
কখনো ভুলব না। আপনার সঙ্গে কাজের এই সুযোগটা আমার জন্য অনেক সম্মানের ছিল। শান্তিতে থাকুন ঋষিজি।’
প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘হৃদয়টা ভারী হয়ে গেল। এ যেন একটা শতকের প্রয়াণ। ঋষিজির মতো মেধাবী ও মহৎ মানুষ আর পাওয়া যাবে না। আপনাকে কাছ থেকে জানা একটা বিরাট সুযোগ। নিতু ম্যাম, রিদ্ধিমা, রণবীর ও পুরো পরিবারের জন্য সমবেদনা।’
অনুপম খের লিখেছেন, ‘নির্ভীক, চনমনে, চিৎকার করে কথা বলা, এমন শিশুর মতো সরল মানুষ আমি আর দেখিনি। ঈশ্বর তাঁকে নিয়ে গেল। খুব গভীর এই বেদনা। চোখে জলও আসছে না।’



