× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

শেখ হাসিনা সেরা ১০ রাষ্ট্রপ্রধানের একজন

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬

সিলেট প্রতিনিধি: ‘পৃথিবীর সেরা ১০ রাষ্ট্রপ্রধানের মধ্যে একজন হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে মডেল সিঙ্গাপুর ও মালয়েশিয়া তৈরির রাষ্ট্রনায়কদের সঙ্গে তুলনা করা হয়। এ স্বীকৃতিও আমাদের জন্য গর্বের।’ বলেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

শুক্রবার সিলেটের মদনমোহন কলেজের ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, প্রযুক্তি, অর্থনীতিসহ প্রতিটি ক্ষেত্রে আমরা ঈর্ষণীয় সাফল্য পাচ্ছি। এই সাফল্য সুদৃঢ় করতে সকলকে ঐক্যবদ্ধভাবে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অসাম্প্রদায়িক জীবনবোধ ও গভীর দেশপ্রেম জাগ্রত করতে পারে। আমরা ছাত্রবান্ধব শিক্ষক চাই। শিক্ষকেরা হবেন ছাত্রদের আদর্শ। ছাত্র ও শিক্ষকের মধ্যে সুসম্পর্ক আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঈর্ষণীয় পর্যায়ে পৌঁছাবে।’

তিনি বলেন, সব সংকীর্ণতা পরিহার করে মানুষে মানুষে সম্মিলন ঘটানোর শিক্ষা নিতে হবে। অর্জিত জ্ঞান ও মনন দিয়ে দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করতে হবে।

মদনমোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ শাহাব উদ্দিন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিরুল ইসলাম, সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।


এ ক্যটাগরির আরো খবর..