প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণবভনে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন বলেন, সাক্ষাতকালে তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ফুলের তোড়া দিয়ে নতুন নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন। নৌবাহিনী প্রধানও ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং তাঁর দোয়া কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।