× Banner
সর্বশেষ
ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি

শেখ হাসিনার পক্ষে যাবে পৌর নির্বাচনের রায়

admin
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক আসন্ন পৌরসভা নির্বাচনেও জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রেখে; তাঁর উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে রায় দেবে বলে মন্তব্য করেছেন।

আজ বুধবার সকালে দলীয় সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নানক এ কথা বলেন।

নানক বলেন, ভোটের মালিক জনগণ। আমাদের জনগণের ওপর পূর্ণ আস্থা আছে। তারা আবারও আমাদের প্রার্থীকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

জাহাঙ্গীর কবির নানক জানান, ২৩৫টি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে। প্রার্থীদের কাছে মনোনয়নের চিঠি হস্তান্তর করা হচ্ছে।

তিনি জানান, প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করবেন। এ সময় গণমাধ্যমেও ওই তালিকা সরবরাহ করা হবে। এর আগে গণমাধ্যমকে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে কোনো তালিকা প্রকাশ না করতে দলের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন নানক।

প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পরিবার ও আত্মীয়-স্বজনকে প্রাধান্য দেয়া হচ্ছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নানক বলেন, এই অভিযোগ সত্য নয়। কলাগাছের গোড়া থেকে কলা গাছই উৎপন্ন হয়; কলাগাছের গোড়া থেকে কখনও মান্দা গাছ উৎপন্ন হয় না। যাদের প্রার্থী করা হচ্ছে তারা দলেরই লোক। তবে কোথাও যেন নেতাদের পরিবার ও আত্মীয়-স্বজনকে বাড়তি সুবিধা না দেয়া হয় সে ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি আছে।


এ ক্যটাগরির আরো খবর..