× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

শুরু হয়েছে বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতির প্রথম দিনে ক্যাম্পে ডাক পাওয়া ২৬ ফুটবলারের মধ্যে উপস্থিত ছিলেন ১৯ জন। বাকি ৭ ফুটবলার আবাহনীর হয়ে এএফসি কাপে অংশ নেয়ায়, যোগ দেননি ক্যাম্পে। ফুটবলারদের ফিটনেসে সন্তুষ্ট কোচ জেমি ডে। জানান বিশেষ কাজ করা হচ্ছে ‘সেট পিসে’র দূর্বলতা নিয়ে। আর খেলোয়াড়রা বললেন,আফগানদের বিপক্ষে খেলতে চান নিজেদের উজাড় করে দিয়ে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সবুচ গালিচায়, সবুজের আধিক্যে’ নতুন জার্সি, নতুন মিশন। লক্ষ্য ২০২২ কাতার বিশ্বকাপ। বাছাই পর্ব সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলনে টিম বাংলাদেশ।

ফিফা বিশ্বকাপ দূরের বাতিঘর হলেও ২০২৩ এশিয়ান কাপটা অসম্ভব নয়। এই দুই টুর্নামেন্টের বাছাইয়ে, যেখানে প্রথম লেগের প্রথম বাধার নাম আফগানিস্তান।

প্রিমিয়ার লিগ শেষ হবার দুই সপ্তাহের বেশি সময় চলে গেছে। তাইতো ঘন্টা তিনেকের অনুশীলনে প্রাধান্য’ ফিটনেসের। তিন দফায় হয়েছে স্ট্রেচিং, রানিং আর ওয়ান টু অন মার্কিং। যা চলবে দুই দিন। এপরই সাজানো হবে প্রতিপক্ষ বধের পরিকল্পনা।

দৈহিক আর শারীরিক দুই বিষয়েই বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে আফগানরা। তার ওপর খেলা হবে তাজিকিস্তানের অচেনা পরিবেশে। তাইতো ফুটবলারদের মানসিক ভাবেও প্রস্তুত করছেন কোচ।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল কোচ জেমি ডে বলেন, আমরা ধাপে ধাপে এগুচ্ছি। যার শুরুটা হচ্ছে ফিটনেস নিয়ে। যা ভেবেছিলাম তার চেয়েও ভালো কন্ডিশনে আছে ফুটবলারা। তবে শুধু আফগানিস্তানই নয় আমাদের প্রতিপক্ষ তাজিকিস্তানের কন্ডিশনও। হাতে এখনও দুই সপ্তাহের মতো সময় আছে। আশা করছি এর মধ্যেই ফুটবলারদের তৈরি করে ফেলতে পারবো।

কোচের এমন প্রত্যাশার প্রতিদান দিতে চান ফুটবলারও। সে তালিকায় সবার ওপরে জাতীয় দলের স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পাওয়া ডিফেন্ডার ইয়াসিন আরাফাত। আর গোলবারের নিচে কিছুটা চমক দেখিয়ে ফেরা হিমেলও জায়গা পেলে প্রমাণ করতে চান নিজেকে।

২৬ সদস্য থেকে ২৩ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করা হবে আগামী ৩১ আগস্ট। এরপর ১লা সেপ্টেম্বর তাজিকিস্তান উদ্দেশ্যে দেশ ছাড়বে জেমি ডের দল।


এ ক্যটাগরির আরো খবর..